মোঃ শাহজাহান বাশার,
আশুগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় পিকআপ গাড়ি সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১.৩০ টার দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম টোলপ্লাজা এলাকায় সন্দেহভাজন পিকআপ গাড়ি লক্ষ্য করে। গাড়িটি থামানোর পর তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুই জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও গাড়ি উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:১. মোঃ মনির চৌধুরী (৪৫), পিতা: মৃত অবি চৌধুরী, মাতা: মোরশেদা বেগম, ঠিকানা: পূর্ব কোট্টা পাড়া।২. মোঃ সবুজ খন্দকার (২৫), পিতা: মোঃ জয়নাল খন্দকার, মাতা: মৃত শাহেনা বেগম, ঠিকানা: পূর্ব কোট্টা পাড়া।
উভয়ই সরাইল থানার বাসিন্দা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।