• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্রেপ্তার

Reporter Name / ১৪৮ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় রাজনৈতিক মামলায় ‘ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযানে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ সজলু তালুকদার (৪২)। তিনি বনগাঁও গ্রামের মৃত আব্দুল মালেক তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সজলু তালুকদার মধ্যনগর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম. শাহাবুদ্দিন শাহীন-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম, এসআই মোঃ ইউছুব আলী ও এএসআই মোঃ কাউসার আহম্মদের নেতৃত্বে একটি টিম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত সজলু তালুকদার মধ্যনগর থানার মামলা নং-০৬, তারিখ ২৭ নভেম্বর ২০২৪ খ্রিঃ, ধারা ১৫(৩)/২৫ডি, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর অধীন রুজুকৃত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি ছিলেন। মামলার তদন্তের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে রাত আনুমানিক সাড়ে ১১টায় তাকে থানায় নেওয়া হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম. শাহাবুদ্দিন শাহীন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd