• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

ঝালকাঠির নলছিটিতে বর্ণিল ও গৌরবময় আয়োজনে উদযাপিত হলো মহান বিজয় দিবস

Reporter Name / ৩৯৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোটারঃ মোঃ জাফর হোসেন

বিজয়ের ৫৫ তম বার্ষিকীতে রক্তস্নাত ইতিহাস ও বীরত্বগাঁথার দিনটি জাঁকজমকপূর্ণ ও ভাবগম্ভীর্য পরিবেশে উদযাপন করেছে ঝালকাঠির নলছিটি উপজেলাবাসী। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয় জাতির এই সর্বশ্রেষ্ঠ গৌরবদীপ্ত দিনের।

শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণ:

ভোরের প্রথম প্রহরে,উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিবের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের পালা শুরু হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, থানা অফিসার ইনচার্জ আরিফুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্রনেতা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। শহীদের বিনম্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা।

বহুত্ববাদী সংস্কৃতির অনন্য প্রতীক:

সকাল ৮টায় স্থানীয় চায়নামাঠে শুরু হওয়া মূল অনুষ্ঠানে জাতীয় জীবনের সম্প্রীতির চিত্র ফুটে ওঠে। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়ে কর্মসূচিতে ছিল জাতীয় সংগীত পরিবেশনা, শিক্ষার্থীদের মনোমুগ্ধকর দেশাত্মবোধক ডিসপ্লে এবং শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে দেওয়ার অঙ্গীকার। এ যেন বিজয়ের চেতনায় ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে এক সুতোয় গাঁথার মিলনমেলা।

বিজয় মেলা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা:

সকাল ১১টায় উপজেলানির্বাহী অফিসার উপজেলা পরিষদ চত্বরে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন। এ মেলায় স্থান পেয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক বই, ছবি ও স্থানীয় কারুশিল্প। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে দেড় শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। তাদের গল্প শুনে উপস্থিত সবাই মুগ্ধ হয়। এ সময় কৃতজ্ঞতাভরে স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধারা।

মানবিক ও সাংস্কৃতিক আয়োজনের ঝলক:

দিনব্যাপীঅন্যান্য উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় এতিমখানায় উন্নত মানের খাবার বিতরণ, সকল ধর্মের মানুষের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত, ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনে স্থানীয় শিল্পী ও শিশু-কিশোরেরা অংশ নিয়ে দিনটিকে করে তোলে প্রাণবন্ত।

উপজেলাপ্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও স্থানীয় বিভিন্ন সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটির সব কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd