• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

দৌলতখানে আলহাজ্ব শফিউল্লাহ তালুকদার স্মৃতি লাইব্রেরিতে দুঃসাহসিক চুরি, হাজারো বই লুট।।

Reporter Name / ২৮৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মো, মাকছুদুর রহমান পাটোয়ারী

দৌলতখান (ভোলা) প্রতিনিধি:
ভোলার দৌলতখান উপজেলায় অবস্থিত একটি সরকারি নিবন্ধিত শফিউল্লাহ তালুকদার স্মৃতি লাইব্রেরিতে সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরির ঘটনা। এতে করে লাইব্রেরির প্রায় পাঁচ হাজারের মতো মূল্যবান বই চুরি হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লাইব্রেরির সাধারণ সম্পাদক।
জানা যায়, দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের পুর্বচরখলিফা ওয়ার্ডের তালুকদার বাড়িতে অবস্থিত আলহাজ্ব শফিউল্লাহ তালুকদার স্মৃতি লাইব্রেরি দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষার্থী ও পাঠকদের জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। লাইব্রেরিটি ২০০০ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং ২০১১ সালের ১১ অক্টোবর বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন লাভ করে।

লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ জানান, গত ৯ ডিসেম্বর ২০২৫ ইং রাতে কে বা কারা লাইব্রেরির জানালার ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় লাইব্রেরিতে থাকা বিভিন্ন শ্রেণির পাঠ্য ও রেফারেন্স বইসহ বিপুল সংখ্যক বই চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। লাইব্রেরির ভেতরে থাকা টেবিল, চেয়ার, বুকশেলফ ও আলমারিসহ অন্যান্য আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।

পরদিন ১০ ডিসেম্বর বিকেলবেলায় লাইব্রেরি খুলতে গিয়ে চুরির বিষয়টি নজরে আসে। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও চুরি হওয়া বইয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে করে এলাকার শিক্ষার্থী ও পাঠকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

লাইব্রেরি কর্তৃপক্ষের দাবি, চুরি হওয়া বইগুলোর অনেকগুলোই দুর্লভ ও শিক্ষামূলক ছিল, যা স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের চুরি জ্ঞানচর্চার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করবে বলে মনে করছেন এলাকাবাসী।

এ ঘটনায় লাইব্রেরির সাধারণ সম্পাদক দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি করার জন্য লিখিত আবেদন করেছেন এবং চুরি হওয়া বই উদ্ধারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসী ও সচেতন মহল মনে করছেন, সরকারি নিবন্ধিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের চুরি শুধু সম্পদের ক্ষতি নয়, বরং এটি সমাজের জন্য একটি অশনিসংকেত। তারা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

মো, মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd