• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ ​মানবতার অনন্য দৃষ্টান্ত: মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্ত দিলেন যুবদল নেতা রিয়াজ ​মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী বাগেরহাটের সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন পরিবেশ প্রতিমন্ত্রীর আফতাবনগর–আলিফনগর সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন, চলাচল স্বাভাবিকের দাবি ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু কুমিল্লা দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি-চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার দৌলতখানে জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

নলছিটিতে উপকূল ফাউন্ডেশনের উপজেলা স্বেচ্ছাসেবী ইউনিট গঠন

Reporter Name / ৩৫৯ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোটারঃ মোঃ জাফর হোসেন

বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় উপকূল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী ইউনিট গঠন করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবী ইউনিটের অনুমোদন দেন উপকূল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. আমীরুল হক পারভেজ চৌধুরী।

নবগঠিত এ ইউনিটে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোহসীন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ এনামুল হক সিকদার। এছাড়া সহ-সভাপতি মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিন হোসেন ও মোঃ শাজাহান, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, দপ্তর সম্পাদক এইচ এম সিজার, প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান, হিসাব সংরক্ষণ সম্পাদক মোঃ জসীম উদ্দীন এবং সহকারী হিসাব সংরক্ষণ সম্পাদক মোঃ মিরাজ খান দায়িত্ব পেয়েছেন।

ইউনিটের অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— নারী ও শিশু বিষয়ক সম্পাদক আসমা আক্তার, শিক্ষা ও গবেষণা সম্পাদক বিন ই আমিন, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ জুবায়ের, পরিবেশ ও জলবায়ু সম্পাদক মোঃ জাফর আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, রক্তদান বিষয়ক সম্পাদক মোঃ মিল্লাত, ধূমপান ও মাদক নিরোধ বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন (রুবেল), অনুষ্ঠান ও কর্মসূচি বিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নাঈম।

সদস্য হিসেবে রয়েছেন— অমিত সাহ, মোঃ হালিম, আব্দুস সাত্তার, আজিজ খলিফা, মোঃ আল আমিন, রিফাত আহম্মদ, আতিকুর রহমান, মোঃ জসীম, মোঃ রাকিব ও মোঃ আরিফ।

উল্লেখ্য, উপকূল ফাউন্ডেশন ২০১৫ সাল থেকে “সমৃদ্ধ উপকূলে মুক্তির হাসি” স্লোগানে কাজ করে আসছে। পরবর্তীতে ২০১৮ সাল থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে “সচেতনতা হোক জীবন পরিবর্তনের হাতিয়ার” স্লোগানে দেশব্যাপী স্বেচ্ছাসেবী ইউনিট গঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও নিজ নিজ এলাকাভিত্তিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে সারাদেশে উপকূল ফাউন্ডেশনের প্রায় ৩৫টি স্বেচ্ছাসেবী ইউনিট সক্রিয়ভাবে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।

নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবী ইউনিটের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা, চিকিৎসা সহায়তা, আত্মউন্নয়ন, পরিবেশ ও জলবায়ু সচেতনতা, রক্তদান কর্মসূচি এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে। কোনো প্রকার অর্থনৈতিক লেনদেন ছাড়াই স্বেচ্ছাসেবীরা মানবিক ও সামাজিক উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

#সচেতনতা_হোক_জীবন_পরিবর্তনের_হাতিয়ার
#নলছিটি_উপজেলা_স্বেচ্ছাসেবী_ইউনিট
#উপকূল_ফাউন্ডেশন #ঝালকাঠী #নলছিটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd