সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান
মোঃ আব্দুল মোতালিব খান।
বাংলাদেশের জনগনের অনেক কাঙ্খিত একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সম্ভাব্য ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ।নির্বাচন কমিশনার নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল ধরনের কার্যক্রম শুরু করেছেন ।নির্বাচন সামনে রেখে পুলিশ প্রশাসনেও ব্যাপক রদ বদল হচ্ছে সবারই একটাই লক্ষ্য বাংলাদেশের জনগণকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া ।
এই পথেই এগুচ্ছে পুরো সরকার প্রশাসন সরকারের এখন শুধু প্রয়োজন সকল রাজনৈতিক দল ও দেশবাসীর সার্বিক সহযোগিতা আর সকল দলের উচিত নিজ দলের ভিতর কোন ফ্যসিস ছদ্মবেশ ধারণ করে আছে কিনা খুঁজে বাহির করা ।আর নিজ দলের যদি উশৃংখল কোন কর্মী থাকে অপরাধ অপকর্মের সাথে জড়িত যার জন্য দল দেশ ও জনগণের ক্ষতি হবে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা
প্রয়োজন ।
কারণ অপরাধী যে দলেরই হোক যে এলাকারই হোক তার কারণে সংসদ সদস্য পদপ্রার্থীর নির্বাচনী মাঠে ইমেজের সংকট তৈরি করবে ।তাই ফ্যসিস মুক্ত বাংলাদেশে সকল দলের সংসদ সদস্য পদপ্রার্থীরা এখন সকলের কাছে দোয়া ও ভোট চাচ্ছেন সাথে সাথে জনসম্মুখে একটা জিনিস পরিষ্কার করা দরকার যে নিজ নিজ দলের কোন নেতা কর্মীর কোন দরনের অপরাধ অপকর্মের সংশ্লিষ্টতা পাইলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে এবং একই সাথে আরেক জিনিস পরিষ্কার করলে জনগণের মনে আরো সস্তি আসবে ।
যার যার নিজ নিজ দলের কোন নেতা কর্মী কোন দরনের কোন চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসী বুঙ্গা বাণিজ্য তদবির বাণিজ্য সাথে জড়িতের প্রমাণ পাওয়া যায় সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে ।কেউ দলের পরিচয় ব্যবহার করে কোন সরকারি প্রতিষ্ঠানে কোন ধরনের তদবির করতে পারবেন না ।কোন থানার ওসিকে ফোন দিয়ে বলবেন না যে আমি এই ওয়ার্ডের সহ-সভাপতি বা সাধারণ সম্পাদক আমার এই কাজটা করে দেন ।
সকল বিষয়গুলো ভোটাররা শুনতে চায় জনগণের সামনে স্পষ্ট করা দরকার কারন ভোটাররা এই নির্বাচনে অনেক আশা নিয়ে ভোট দিবে মোট কথা থানা থেকে শুরু করে কোন প্রতিষ্ঠানে কোন ধরনের তদবির চলবে না ।ন্যায়ের ভিত্তিতে যার যার পাওনা সে বুঝে পাবে।
পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসন রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে।