• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

কুমিল্লা জেলার সকল থানার অফিসার ইনচার্জদের বদলি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ২৪৬ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

,সিনিয়র স্টাফ রিপোর্টার

০৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার, কুমিল্লা-এর বাসভবনে কুমিল্লা জেলার সকল থানার অফিসার ইনচার্জদের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়।

বিদায়ী অতিথিদের উদ্দেশ্যে মান্যবর পুলিশ সুপার মহোদয় বলেন,“কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অফিসার ইনচার্জবৃন্দের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হয়েছে। আগামীর কর্মস্থলে তাঁদের জন্য সফলতা, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করছি।”

অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুমিল্লা।

পরিশেষে মান্যবর পুলিশ সুপার মহোদয় বিদায়ী অফিসার ইনচার্জগণের হাতে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জনাব পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস);
জনাব সাইফুল মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল);জনাব মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল)সহ সকল সহকারী পুলিশ সুপার এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd