• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

বোয়ালমারীর তেলজুড়ী–পরমেশ্বরদীতে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা হাত বাড়িয়ে দিলেন সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম

Reporter Name / ৫৩৮ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মোঃ ইলিয়াছ খান

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ী ও পরমেশ্বরদী এলাকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম। মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন, ধ্বংসযজ্ঞ পরিদর্শন শেষ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার খারদিয়া গ্রাম একটি সন্ত্রাসী গ্রাম বলে জানিয়েছেন তিনি এবং সন্ত্রাসী সকল প্রকারের চক্র পরিকল্পিতভাবে তেলজুড়ী ও পরমেশ্বরদী এলাকার সাধারণ মানুষের বাড়িঘরে হামলা চালায়। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর, আসবাবপত্র নষ্ট এবং পরিবারগুলোকে আতঙ্কিত ভিতরে রেখেছেন বলে তিনি জানান। এ ঘটনায় এলাকাজুড়ে ভয় ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খন্দকার নাসিরুল ইসলাম ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন,
“এ ধরনের সন্ত্রাসী তাণ্ডব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং এদেরকে আর ছাড় দেওয়া হবে না যারা সাধারণ মানুষের ঘরবাড়ি ও সম্পদ ধ্বংস করে মানবাধিকার লঙ্ঘন করে। এই ঘটনার বিচার অবশ্যই হতে হবে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশেও গুরুত্ব দিয়ে বলেন—
“আপনারা সবাই শক্তভাবে ঐক্য গড়ে তুলুন। অন্যায়-অবিচারের বিচার একদিন হবেই। নির্যাতন সহ্য করে চুপ করে থাকার দিন শেষ। বোয়ালমারী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আপনাদের পাশে আছে, থাকবে ইনশাআল্লাহ।”

সহায়তা প্রদানের সময় তিনি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। তার সুস্থতা আমাদের সকলের কাম্য।”

নেতাকর্মীদের উপস্থিতি

সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন—

বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. সিরাজুল ইসলাম,

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন,

শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল হোসেন,

উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম সম্রাট,

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. বায়োজিদ খান রাব্বি,
এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

ক্ষতিগ্রস্তদের প্রতিক্রিয়া

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সন্ত্রাসী হামলার পর তারা চরম সংকটে ছিলেন। পরিবারগুলো জানান, রাজনৈতিক ও সামাজিকভাবে পাশে দাঁড়ানো তাদের মনোবল ফিরিয়ে দিয়েছে।

এলাকায় উত্তেজনা অব্যাহত

ঘটনার পর থেকে তেলজুড়ী ও পরমেশ্বরদী এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতার কথা জানিয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd