• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

দৌলতখানে দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫৭৯ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মো, মাকছুদুর রহমান পাটোয়ারী

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

ভোলার দৌলতখান উপজেলায় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ রোডের একটি মিলনায়তনে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও বর্তমান জনতা ব্যাংকের পরিচালক, পাশাপাশি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওবায়দুল হক।

সভায় সভাপতির বক্তব্যে ওবায়দুল হক বলেন,
“দুর্নীতি শুধু অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে না, এটি সমাজের নৈতিক ভিত্তি দুর্বল করে দেয়। তাই পরিবার থেকে শুরু করে প্রতিষ্ঠান— সর্বত্র দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার সময় এখনই।”
তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, যুবসমাজ এবং সাধারণ জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা কার্যক্রমকে আরও প্রসারিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনে উপজেলা পর্যায়ে বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে— শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা সভা, মানববন্ধন, র‌্যালি, পোস্টার প্রচার এবং দুর্নীতি প্রতিরোধের ওপর আলোচনা সভা আয়োজন। এছাড়া বিভিন্ন দফতর ও স্থানীয় সংগঠনের সঙ্গে সমন্বয় করে দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
সহ-সভাপতি মেহেরুন নাহার, সহ-সভাপতি আব্দুল কাদের উজ্জ্বল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল খায়ের, সদস্য মো. জসীমউদ্দীন, মোহাম্মদ মিজানুর রহমান, সাথী বেগমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, মানুষের মনমানসিকতার পরিবর্তন ও সামাজিক একতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রত্যাশা করেন, দৌলতখানে দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম আগামী দিনে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

পরিচিতি সভা শেষে উপস্থিত সদস্যরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd