• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

আনোয়ারায় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবীতে মশাল মিছিল ও সমাবেশ

Reporter Name / ৪৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

 

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির দলীয় ঘোষিত সরওয়ার জামাল নিজামের প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবিতে বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন আনোয়ারা-কর্ণফুলী উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আন্দোলন সংগ্রামে জেল-জুলুম শিকার হওয়া তৃণমূলের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে এই মশাল মিছিল শুরু হয়।

এসময় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টানেল সংযোগ মোড়ে এসে বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভে সরওয়ার জামাল নিজামের ছবি সম্মিলিত পুত্তলিকা দাহ করা হয়। মিছিলে চট্টগ্রাম-১৩ আসনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীদের দাবি, দীর্ঘ ১৭ বছর দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ও স্বৈরাচার আওয়ামী লীগের জেল-জুলুমের শিকার হওয়া নেতাকর্মীদের পাশে ছিলেন না সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। সুসময়ে এসে তাকে মনোনয়ন দেওয়ায় হতবাক ও ক্ষুদ্ধ হন আনোয়ারা কর্ণফুলীর তৃণমূল নেতাকর্মী ও জনসাধারণ। এতে তার মনোনয়ন বাতিল করে দুঃসময়ে দলের হাল ধরা ও তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকা ত্যাগী দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিনকে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের কাছে দাবি জানান তৃণমূল নেতাকর্মী ও জনসাধারণ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd