• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে এক যুগ ধরে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে পাইকর ও খেজুর গাছ সিলেটে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগী দুইজন পলাতক বাগেরহাটের রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা ইখলাস নিহত মধ্যনগরে ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডা- এর উদ্যোগে ১০২ জন হাফেজকে সংবর্ধনা প্রদান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে —- গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) হাফিজ উদ্দিন মাইঝাইল বেপারীপাড়ায় অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোপালবাড়ী একাদশ বুড়িচংয়ে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপিত দৌলতখানে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ১৯৯১ এসএসসি ব্যাচ শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ময়মনসিংহে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ৩৫১ Time View
Update : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগ আজ ২০ জানুয়ারি শনিবার বিকাল ৫ টায়, ময়মনসিংহ মহানগরের আকুয়া হাজী বাড়ি মসজিদ প্রাঙ্গণে ও সন্ধা ৬ টায় নতুন বাজার মোড়ে এবং সন্ধ্যা ৭ টায় সদর উপজেলা চর নীলক্ষীয়া ইউনিয়নের সাহেব কাচারী বাজারে অসহায় শীতার্ত মানুষের মাঝে সহস্রাধিক শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজলুর রহমান বাবু। তিনি বলেন স্বেচ্ছাসেবক লীগ, একটি সেবাধর্মী মানবিক সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কাজ শুরু করেছে। স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে সবসময় মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। তিনি বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জনাব রেজাউল হাসান বাবু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজিব ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাঈমুল হাসান, মহানগর যুবলীগ নেতা রাফিউল আদনান প্রিয়ম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিন রনি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সাগর, সহ সভাপতি শাহীন আলম, যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নয়ন ,ছাত্রলীগ নেতা আমানুর রহমান শৈবাল, আফনান তাহা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd