• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ ​মানবতার অনন্য দৃষ্টান্ত: মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্ত দিলেন যুবদল নেতা রিয়াজ ​মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী বাগেরহাটের সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন পরিবেশ প্রতিমন্ত্রীর আফতাবনগর–আলিফনগর সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন, চলাচল স্বাভাবিকের দাবি ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু কুমিল্লা দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি-চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার দৌলতখানে জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

সুনামগঞ্জ জেলা যুবদল নেতা শহীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

Reporter Name / ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এম. শহিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে তাকে তার স্ব স্ব পদে পুনর্বহাল করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দলীয় প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশে সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম.শহিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিজ্ঞপ্তিটি পাঠান কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এম.শহিদকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর সংশ্লিষ্ট চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানান।

এ বিষয়ে এম.শহিদ মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি দীর্ঘদিন দল থেকে বহিষ্কৃত ছিলেন। তবে বহিষ্কৃত অবস্থায়ও এলাকার সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন পেয়েছেন তিনি। জনগণের সেই ভালোবাসা ও সমর্থনের কথা তিনি আজীবন স্মরণ করবেন বলে জানান। একই সঙ্গে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক(সিলেট বিভাগ) মাহবুবুর রহমানসহ যুবদলের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd