• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের বার্তা নাগেশ্বরীতে ক্যাসিনো/জুয়ারি ১৯জন গ্রেফতার ৯জনের কারাদণ্ড রাজশাহীতে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে চালক-মালিকদের সচেতনতামূলক কর্মশালা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে জনগনের সেবক হতে চান মেম্বার প্রার্থী সুমন বই পড়ুন—সব মনে রাখার জন্য নয়, নিজেকে বদলে দেওয়ার জন্য- মোঃ শাহজাহান বাশার দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতা জুবায়ের আটক নিউইয়র্কে ‘One World: One Humanity’ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত বাইকের সেই মেয়েটি বেঁচে আছেন

সিলেট ট্রাফিক পুলিশের সাথে তর্কে জরিয়ে সিলেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দেওয়া দুই জন আটক

Reporter Name / ১৭৮ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মো: আব্দুল মোতালিব খান

সিলেট নগরের বন্দরবাজারে ট্রাফিক পুলিশের সদস্যদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলে জানা গেছে।

রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ৪টার দিকে নগরের বন্দরবাজার থেকে দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ইব্রাহিম আহমেদ নীল এবং মো. রাফি।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩০ নভেম্বর) বেলা ৪টার দিকে কোর্ট পয়েন্ট এলাকা দিয়ে মোটর সাইকেলে যাচ্ছিলেন তারা।

এসময় চালক ও আরোহীর মাথায় হেলমেট ছিলো। ওই এলাকায় অভিযানে থাকা ট্রাফিক পুলিশ তাদের আটকিয়ে হেলমেট না থাকার কারণে মামলা করতে গেলে দুই ছাত্রনেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

এরপর গাড়ির কাগজপত্র যাচাই করতে চাইলে তারা পুলিশের সঙ্গে উত্তেজিত হয়ে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

পরিস্থিতি ঘোলাটে হলে পুলিশ ঘটনাস্থলে তাদের গাড়ি রেকার করে এবং নিয়মিত মামলার জন্য নাম-পরিচয় জানতে চাইলে তারা আরও ক্ষিপ্ত হন।

এসময় পুলিশি কাজে বাধা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালী থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ছাত্রনেতাকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাদের অভিযোগ, বন্দরবাজারে পুলিশ তাদের সাথে অসদাচরণ করেন এবং অযথা সিগন্যাল দিয়ে হয়রানি করা হয়।

এরপরই উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে দুজনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই তাসলিমা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd