• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের বার্তা নাগেশ্বরীতে ক্যাসিনো/জুয়ারি ১৯জন গ্রেফতার ৯জনের কারাদণ্ড রাজশাহীতে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে চালক-মালিকদের সচেতনতামূলক কর্মশালা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে জনগনের সেবক হতে চান মেম্বার প্রার্থী সুমন বই পড়ুন—সব মনে রাখার জন্য নয়, নিজেকে বদলে দেওয়ার জন্য- মোঃ শাহজাহান বাশার দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতা জুবায়ের আটক নিউইয়র্কে ‘One World: One Humanity’ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত বাইকের সেই মেয়েটি বেঁচে আছেন

সিলেটে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

Reporter Name / ১৫৫ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

আব্দুল মোতালিব খান

স্টাফ রিপোর্টার, সিলেট

সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এক কিশোর গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর হাওয়াপাড়া গলির মুখে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কিশোর গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতা নিয়ে আকস্মিক সংঘর্ষ বাধে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা পরস্পরের ওপর হামলা চালায়। এতে একজন কিশোর গুরুতর আহত হয়। সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যায়। তবে আহত কিশোরের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার কিছুক্ষণ পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কে রক্তের চিহ্ন রয়ে গেছে- তবে কাউকে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাজিটুলা ও জেলরোড এলাকার কিশোরদের মধ্যে স্কুল কেন্দ্রীক পূর্ব বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। এখন পর্যন্ত অপরাধীদের আটক করা সম্ভব হয়নি তবে কতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন পুলিশ কাজ করছে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd