• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আনোয়ারায় সংস্কারের অভাবে বেহাল দশা সড়কের, জনদুর্ভোগের শেষ নেই

সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবলীগ নেতা মনসুর আলম নিহত

Reporter Name / ৪৬০ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের কলাতলী (১২নং ব্রিজ) এলাকায় নোহা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা মনসুর আলম (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক ২ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান ও কক্সবাজারগামী কালো নোহা মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে উভয় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঝিরি ও বিলে পড়ে যায়।

নিহত মনসুর আলম (৪২) বাঁশখালী উপজেলার বৈললছড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। আহতদের মধ্যে চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড় এলাকার মো. আরিফ (৪০) পরিচয় পাওয়া গেছে। তবে অপর ৩ জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আহত চালক আরিফ জানান, “জাঙ্গালিয়ার পর সিটি গেইট অতিক্রম করার সময় দ্রুতগতির কাভার্ডভ্যানটি উল্টো দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঝিরিতে পড়ে যায়, আর কাভার্ডভ্যানটি পাশের বিলে উল্টে পড়ে। পরে কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়।”

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আরিফ নিজে কাছাকাছি আজিজনগরের একটি ফার্মেসিতে চিকিৎসা নেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট কর্ণ জানান, স্থানীয়দের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। নিহত ও আহতদের পরিচয় সংগ্রহের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারের প্রক্রিয়া চলছে,পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd