• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল

Reporter Name / ২৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার, ঢাকা

সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাটের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
তিনি বলেন, “বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন যে, আজ থেকেই সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে।”

এ সিদ্ধান্তকে ব্যবসাবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রীকে অভিনন্দন জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। তিনি আশা প্রকাশ করেন, নতুন সময়সূচি ব্যবসায়ীদের কার্যক্রম পরিচালনায় স্বস্তি ফিরিয়ে আনবে এবং ক্রেতারাও কেনাকাটার জন্য পর্যাপ্ত সময় পাবেন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সাময়িকভাবে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ঈদের পর আগের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রাখার নিয়ম পুনর্বহাল করা হয়। সর্বশেষ নতুন এই সিদ্ধান্তের ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আবারও রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ পেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd