মোঃ ইলিয়াছ খান
সালথা ফরিদপুর প্রতিনিধি:
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ধর্ম – বর্ণ ও দল কোন ভেদাভেদ আমরা কখনো দেখি না। আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না। আমাদের বড় পরিচয় আমরা মানুষ। আমরা এই মাটির সন্তান, আমাদের সমানভাবে বাঁচার এবং সম্মানের অধিকার আছে। মর্যাদা ও কথা বলার অধিকার আছে। বুধবার পহেলা অক্টোবর বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। উন্নয়ন, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, খাদ্য স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা সহ সবকিছুই যদি আমাদের নিশ্চিত করতে হয় তাহলে আমাদের নিশ্চিত করতে করতে হবে। তাহলে আমাদের ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্রের পথে হাঁটতে হবে। শামা ওবায়েদ আরো বলেন, অনেক বছর পর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। নারী-পুরুষ কেউ ভোট দিতে পারে নাই। আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে সকলকে ভোট দিতে যাতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলার সাবেক বাইক চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহীন মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ প্রমুখ।