• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
হত্যা মামলায় প্রধান অভিযুক্ত মুশা,দীর্ঘদিনেও গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনার নারী ভোটারদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেন এর মতবিনিময় সভা খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে এমপি জসীম উদ্দিনকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ নাগেশ্বরীতে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মঙ্গল শোভা যাত্রা ২ নং বাকশিমূল ইউনিয়ন গাউছিয়া কমিটির সাধারণ সভা বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেপ্তার সিলেট ওসমানী মেডিকেলে অনিয়মের পাহাড়: অসহায় রোগীদের পকেট কাটছে দালাল ও অসাধু কর্মচারীরা নাগেশ্বরীতে ​সারের সঠিক দাম নিশ্চিত ও কৃষকের হয়রানি বন্ধের দাবিতে কৃষক মজুর সংহতির স্মারকসংলিপি প্রদান ফুলতলার গাড়াখোলা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি’র সংবর্ধনা

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।

Reporter Name / ৪৬৫ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি:

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে তানোর উপজেলা পরিষদ শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা প্রকৌশলী নুর নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা আমীর হামজা, শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, সমাজসেবা অফিসার সাদিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনসুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সাহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান, নির্বাচন কর্মকর্তা সুস্মিত রায়, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমা এবং প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান বলেন,“অমর একুশে ফেব্রুয়ারি কেবল একটি দিন নয়—এটি আমাদের আত্মপরিচয়, ভাষা ও সাংস্কৃতিক অস্তিত্বের প্রতীক। ভাষা আন্দোলনে যারা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন, তাদের ঋণ কোনো দিন শোধ হওয়ার নয়। আজ তাদের আত্মত্যাগের কারণেই আমাদের মাতৃভাষা বিশ্বদরবারে মর্যাদা পেয়েছে।তিনি আরও বলেন, “ভাষা শহীদদের স্মরণে আজ আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং মহান আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। নিরবতা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবসটি বিশ্বব্যাপী ভাষার বৈচিত্র্য ও মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারকে আরও শক্তিশালী করে তুলছে।
এদিকে দিবসটি উপলক্ষে তানোর উপজেলায় বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ভাষা আন্দোলনভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd