• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আসছে, ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা!

বুড়িচংয়ে মরহুম ফরহাদ হোসেন স্মরণে ডাবল এলইডি কাপ শর্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name / ১৫২ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
বুড়িচংয়ে মরহুম ফরহাদ হোসেন স্মরণে ডাবল এলইডি কাপ শর্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামে মরহুম ফরহাদ হোসেনের স্মরণে আয়োজিত ডাবল এলইডি কাপ শর্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বাকশীমূল একাদশ ও খাড়েরা একাদশ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, বিশিষ্ট আইনজীবী ও শিক্ষাবিদ এডভোকেট ড. মোবারক হোসেন। টুর্নামেন্টের সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি কবির হোসেন মাস্টার।

ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। রাতের ডাবল এলইডি আলোর ঝলমলে পরিবেশে খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। খেলাটি ছিল উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে উভয় দলই জয় ছিনিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালায়।

খেলা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি এড. ড. মোবারক হোসেন বলেন, “যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মরহুম ফরহাদ হোসেনের স্মরণে এমন একটি সুন্দর আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।” তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

সভাপতির বক্তব্যে কবির হোসেন মাস্টার বলেন, “মরহুম ফরহাদ হোসেন ছিলেন এলাকার একজন মানবিক ও সজ্জন ব্যক্তি। তাঁর স্মরণে এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমরা যুবসমাজকে ঐক্য ও শৃঙ্খলার বার্তা দিতে চেয়েছি।”

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, ক্রীড়াপ্রেমী তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, মরহুম ফরহাদ হোসেন স্মরণে আয়োজিত এই ডাবল এলইডি কাপ শর্ট ক্রিকেট টুর্নামেন্টটি কয়েকদিনব্যাপী চলমান ছিল এবং পুরো টুর্নামেন্টজুড়েই এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd