• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের বার্তা নাগেশ্বরীতে ক্যাসিনো/জুয়ারি ১৯জন গ্রেফতার ৯জনের কারাদণ্ড রাজশাহীতে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে চালক-মালিকদের সচেতনতামূলক কর্মশালা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে জনগনের সেবক হতে চান মেম্বার প্রার্থী সুমন বই পড়ুন—সব মনে রাখার জন্য নয়, নিজেকে বদলে দেওয়ার জন্য- মোঃ শাহজাহান বাশার দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতা জুবায়ের আটক নিউইয়র্কে ‘One World: One Humanity’ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত বাইকের সেই মেয়েটি বেঁচে আছেন

বুড়িচংয়ে তুহিন হ’ত্যা’র প্রধান আসামীর ভাই গ্রেফতার

Reporter Name / ৩৩০ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ ইকবাল হোসেন

বুড়িচং উপজেলায় লৌহর্ষক তুহিন হত্যাকান্ড মামলার এক আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার আসামী শফিউল আলম মানিক (৪২), বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত হাজী আবুল খায়েরের ছেলে ও তুহিন হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম বাবুর ছোট ভাই। রোববার ভোরে সদর উপজেলার শিমপুর গ্রাম থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, উপজেলা শিক্ষার্থী তুহিন হত্যা মামলার অন্যতম আসামী শফিউল আলম মানিককে গ্রেফতারের পর রোববার আদালতে নেওয়া হয়।
পরে বিচারক আবিদা সুলতানা মৌলীর আদালতে তুহিনকে হত্যার ঘটনার বিবরণ দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় মানিক। আদালতে দেওয়া জবানবন্দিতে আসামী মানিক ভিকটিম তুহিনকে নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তদন্তের স্বার্থে এ বিষয়ে আরও তথ্য যাচাই বাছাই এবং আসামী মানিক এর জবানবন্দি অনুযায়ী ঘটনার সাথে জড়িত অন্যন্য আসামিদের গ্রেফতার চেষ্টা চলমান আছে। এদিকে ঘটনার মূল আসামি বাবু যেন দেশত্যাগ না করতে পারে সেজন্য স্থলবন্দর বিমানবন্দর সহ সব জায়গায় জেলা পুলিশের পক্ষ থেকে নোটিশ দেয়া হয়। উল্লেখ্য, পূর্ব বিরোধীদের জোরে গত ২০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পীরযাত্রাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের কামাল মিয়ার বাড়ির সামনে থেকে তুহিনকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায় তারা। ২৭ অক্টোবর বেলা ১১টায় ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তুহিন বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd