• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুন্দর প্রত্যাবর্তন বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও জাজিরা থানার ওসিকে হ-ত্যার হু-মকি

Reporter Name / ২৫১ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার,

সিনিয়র স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে বিদেশি নম্বর থেকে ফোন করে হ-ত্যার হু-মকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) জাজিরা থানার ওসি নিজে বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির নম্বর- ৯৫।

জানা যায়, অভিযুক্ত ব্যক্তি হলেন মিথুন ঢালী। তিনি রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জাজিরায় গোপন বৈঠক করেন মিথুন ঢালী। পরদিন তারা গোপনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও মিছিল করেন।

পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযানে গেলে মিথুন ঢালী উপজেলার কুণ্ডেরচর এলাকার ফিরোজ খার বাড়িতে আশ্রয় নেন। পরে সেখানেও অভিযান চালালে মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হা-মলার চেষ্টা করে। তবে মিথুন ঢালী কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় গত ২ অক্টোবর পুলিশ বাদী হয়ে জাজিরা থানায় স-ন্ত্রাসবিরোধী আইনে মা-মলা দায়ের করে। মামলায় ৬৫ জনকে নামীয় আসামি করা হয় এবং আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। মিথুন ঢালী মামলার ২ নম্বর আসামি।

এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে মিথুন ঢালী জাজিরা থানার ওসি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হ-ত্যার হু-মকি দেন।

এ বিষয়ে অভিযুক্ত মিথুন ঢালীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

ওসি মাইনুল ইসলাম বলেন,“মিথুন ঢালী নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জাজিরা এলাকায় গোপন বৈঠক করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এরপর গতকাল দুপুরে বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আমাকে হ-ত্যার হু-মকি দেওয়া হয়। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে, যার নাম্বার- ৯৫।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd