• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মধ্য মমিনগঞ্জ জামে মসজিদের মেহরাবের টাইলস দিলেন হাজী সোহেল কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট ‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

বাগেরহাটে চোরাই এগারটি গরু ও পিকআপ উদ্ধার, ৩ আসামি গ্রেফতার

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

রাসেল শেখ সুমন

ফকিরহাট উপজেলা প্রতিনিধি

বাগেরহাট জেলা গোয়েন্দা ডিবি পুলিশ অভিযান চালিয়ে চোরাই ১১ টি ছোট-বড় গরু,গরুবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার এবং এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত গরু গুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

বুধবার ৩০ জুলাই ভোর রাত ৩ টা ৪০ মিনিটে খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটিঙ্গা গ্রামে অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানাই, ফকিরহাট থানার মামলা নং- ১৪,তারিখ ১৯জুলাই ২০২৬, ধারা ৪৫৭/৩৮০ এর তদন্তকালে গ্রেফতার আসামি ইসমান শেখ (৪০) ও নাহিদ শেখ (২৭)-কে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল প্রথমে ফকিরহাট থানাধীন শিয়ালী ফিলিং স্টেশন এলাকা থেকে চোরাই গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান (রেজি: খুলনা মেট্রো -ন-১১-২০২২)জব্দ করে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী খুলনা তেরোখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামে আরিফ মোল্লার গোয়াল ঘরে অভিযান চালিয়ে ১১ টি চোরাই গরু উদ্ধার করা হয়। একই সঙ্গে গরু রাখার অভিযোগে আরিফ মোল্লা (৩৮) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্য ইসমান শেখের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, চোরাই মাল গ্রহণ, বিশেষ ক্ষমতা আইন ও মারামারি সহ একাধিক মামলা রয়েছে। নাহিদ শেখের বিরুদ্ধেও চোরাই মাল গ্রহণ, ডাকাতির প্রস্তুতি চুরির মামলা রয়েছে। এছাড়া আরিফ মোল্লার বিরুদ্ধে তোরাই মাল গ্রহণ ও মারামারির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd