• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার, নাগেশ্বরীতে মেধাবী শিক্ষার্থী বিত্তের মরদেহ উদ্ধার ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যা মামলার প্রধান আসামি সাইফুল গ্রেফতার

ফরিদপুরে বাস – স্টাফের হাতে ইয়াসিন কলেজের ছাত্র-ছাত্রী হেনস্তা, বোয়ালমারীতে সড়ক অবরোধ

Reporter Name / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মোঃ ইলিয়াছ খান

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে বাস মালিক সমিতির এক স্টাফ কর্তৃক ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের ছাত্র-ছাত্রীদের হেনস্তার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে বোয়ালমারীতে ছাত্র-জনতা মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ফরিদপুর শহরে ইয়াসিন কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে চলাচলকারী একটি বাসে এ হেনস্তার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের কয়েকজন ছাত্র-ছাত্রী ফরিদপুরগামী একটি বাসে উঠলে ভাড়া দেওয়া নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাসস্টাফ এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ দেখা দেয়।

পরে বিকেলে বোয়ালমারী উপজেলার ছোলনা মাদ্রাসা সামনে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রতিবাদকারীরা রাস্তায় গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেন।

ভুক্তভোগী ছাত্রী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “আমি ভাড়া দিতে একটু সময় চাইলে স্টাফ খারাপ আচরণ করে। এতে আমি খুবই অপমানিত বোধ করি।”

এ সময় স্থানীয় শিক্ষক মো. মোস্তফা কামাল বলেন, “ছাত্র-ছাত্রীদের সঙ্গে এমন আচরণ অগ্রহণযোগ্য। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানবীর আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলেন এবং রাস্তায় ফেলা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত বাসস্টাফকে শনাক্তের চেষ্টা চলছে।”

অন্যদিকে, ফরিদপুর বাস মালিক সমিতির সভাপতি মো. কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, “এ ধরনের আচরণ সমিতি কখনো সমর্থন করে না। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং শিক্ষার্থীরা অভিযুক্ত বাসস্টাফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd