• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল, ফেসবুকে ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের (গঠনতন্ত্র) প্রকাশ ধর্মীয় ভিত্তিতে হিন্দু মুসলিম আলাদা করা যাবে না – আলি আসগার লবি ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে হোসেন স্টোর থেকে ৫০ হাজার টাকার কাপড় চুরির অভিযোগ, সন্ধান পেতে সহযোগিতা কামনা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ডুমুরিয়ায় রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নি/হ/ত, ঘাতক বাস পলাতক কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

ফরিদপুরের বোয়ালমারী থানার একজন এসআই আসামি গ্রেফতার করতে যাওয়ার পথে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে প্রাণ গেল তার।

Reporter Name / ২১১ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি।

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় বোরহানউদ্দিন (২৭) নামের পুলিশের একজন উপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তিনি গ্রেফতারি ওয়ারেন্ট ভুক্ত একজন আসামিকে গ্রেফতার করার জন্য মাগুরার মোহাম্মদপুর থানা থেকে ফরিদপুরের বোয়ালমারীতে যাচ্ছিলেন।

আজ শনিবার বেলা সাড়ে ১১, টার দিকে বোয়ালমারীর উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের সোতাসী সেতো সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বোরহান উদ্দিন ঘটনা স্থলে মারা যান বলে জানা গিয়েছে। বোরহান উদ্দিন মোহাম্মদপুর থানায় এক বছর ধরে কর্মদক্ষ ছিলেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার পায়ড়া গ্রামের কুবাদ আলীর ছেলে। মোহাম্মদপুর থানার দায়িত্ব রাতে কর্মকর্তা ডিউটি অফিসার সহকারী উপ পরিদর্শক মোছাম্মত বুলবুল খাতুন, সাংবাদিক যোগে জানান বোরহান উদ্দিন সকাল ১০ টার দিকে থানা থেকে একটি মামলার অরেনভুক্ত আসামিকে ধরতে বল মাঝে যাচ্ছিলেন, পথে দুর্ঘটনায় মারা যাওয়ার খবর পেয়েছি।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোর্শেদ আলম বলেন, বোরহানউদ্দিনের মাথার পিছনে গুরুতর আঘাত পেয়েছেন। হাসপাতালে আনার আগে তিনি মারা যান।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদপুর থানার ১ এসআই নিহত হয়েছে বলে জানতে পেরেছি। তার মরা দেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে, এ নিয়ে পুলিশ কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd