• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ: সংবাদ প্রকাশের পর একাধিক গণমাধ্যমকর্মীকে প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি,জড়িতদের নাম সংগ্রহের চেষ্টা মধ্যনগরের এরণ বিলে জলাবদ্ধতা নিরসনে ২০টি সেলু মেশিনে পানি নিষ্কাশন, প্রশাসনের সহায়তা চান কৃষকরা তানোরে সাংবাদিক টিপু সুলতানের মাতা জোসনারা বেওয়ার ইন্তেকাল আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বাড়ী ও সুপার মার্কেটে হামলা ও ভাঙচুর, শ্লীলতাহানির অভিযোগ কুমিল্লায় ট্রেন-বাসের মর্মান্তিক সংঘর্ষ: তদন্তে অবহেলার চিত্র, নিরাপত্তায় ৮ দফা সুপারিশ বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে ইউপি সদস্যের হুমকি ও অপপ্রচার, বাধাগ্রস্ত হচ্ছে পরিষদের কার্যক্রম! তানোরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বাংলাদেশি গবেষকের নতুন এআই তত্ত্ব ‘হার্ট–ব্রেইন’ মডেলে ব্ল্যাক বক্স সমস্যার সমাধানের দাবি তানোরে এইচএসসি ১৯৯৮ ব্যাচের ঈদ পূর্ণমিলন ২৯ বছর পর মিলন মেলায় আবেগ আনন্দ আর বন্ধুত্বের বন্ধন তানোর ধানতৈর গ্রামে চাঞ্চল্যকর ঘটনা চুরির সন্দেহে গৃহবধূকে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

ফকিরহাটে পানের বরজে ভয়াবহ আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি

Reporter Name / ২৫০ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন।

স্থানীয়রা জানান, সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা-দেয়াপাড়া এলাকার পানচাষি মো: খায়রুল বাসারের পানের বরজে এ ঘটনা ঘটে। ওই পানচাষি ও স্থানীয়রা টের পেয়ে পানি ছিটিয়ে প্রায় দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষনে সব পুড়ে গেছে বলে জানান।

পানচাষি মো: খায়রুল বাসার জানান, তিনি বিদেশ থেকে বাড়িতে এসে দুই বিঘা জমির উপর পানের বরজ করেন। এতে তার প্রায় ৬ লাখ টাকা খরচ হয়েছিল। এই অঘ্নিকান্ডের ঘটনায় তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শত্রুতামূলকভাবে কেউ এ ঘটনা ঘটাতে পারেন বলে তিনি জানান।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কৃষি অফিস থেকে যতটা সম্ভব তাকে সহযোগিতা করা হবে বলে জানান।
এসময় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার থানা মাওলানা এবিএম তৈয়াবুর রহমান আরো ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফকিরহাট উপজেলা শাখার সহকারী সেক্রেটারি সদর ইউনিয়নের সভাপতি ও জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা কমিটির পরিচালক মোঃ হাবিবুর রহমান সহ আরো অনেকে

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পানচাষি পানচাষি মো: খায়রুল বাসার থানায় একটি লিখিত অভিযোগে করেছেন। কিভাবে ওই পানের বরজে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd