স্টাফ রিপোর্টার
মোঃ আব্দুল মোতালিব খান
সিলেট মেট্রোপলিটন মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে জিরো টলারেন্স নীতিতে অপরাধ-অকর্মের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে মহানগর পুলিশ১০/১১/২০২৫ সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকায় শাহপরান (রহঃ) থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এ এস আই (নিঃ) ঝন্টু কুমার দেব নাথ ফোর্স সহ সাহাপরান (রঃ) থানাধীন মুরাদপুর পয়েন্টের রাস্তার পূর্বপাশে ওয়ালটন শোরুম সংলগ্ন কুনু মিয়া কমপ্লেক্সের সামনে চেকপোস্ট করা কালে একটি কাবার ভ্যান এর ভিতর ৬৬০ (ছয় শত যাট) পিস ভারতীয় কম্বল যার আনুমানিক মূল্য ৯৯০০০০/ ( নয় লাখ নব্বই হাজার) টাকাসহ ০২ (দুই) জন কে আটক করেন।
আটককৃতরাঃ ১/ মোঃ জিসান আল ইমরান (২৪) পিতাঃ মোঃ মহিবুল্লাহ মাথা মোসাঃ সালমা আক্তার সাং বাওউড়াই ওয়ার্ড নং ২৩ জয়দেবপুর সিটি থানা জয়দেবপুর জেলা গাজীপুর।

২/ মোঃ আব্দুল হানিফ (২৪) পিতা মোঃ তাজির উদ্দিন মাতা মোসাঃ হাসনবান সাং বালিপাড়া ৭ নং ওয়ার্ড ৫ নং হরিপুর ইউনিয়ন পরিষদ থানা জৈন্তাপুর জেলা সিলেট।
জব্দজৃত মালামাল ঃ ক) ০১ ((এক) টি হলুদ ও নীল রঙের কভার ভ্যান (টাক) রেজিঃ নং চট্ট মেট্র – ড- ১১-৩০১৩ চেসিস নং MA T 386537H8 R 02772 engine নং 497 T C938 SY804057 আনুমানিক মূল্য ১০০০০০০/(দশ লাখ) টাকা খ) ৩৩ টি সাদা প্লাস্টিকের বস্তায় মোট ৬৬০ ( ছয় শত যাট) পিস ভারতীয় কম্বল যার আনুমানিক মূল্য ৯৯০০০০/ ( নয় লাখ নব্বই হাজার) টাকা।
উক্ত ঘটনার বিষয় শাহপরান (রহঃ) থানায় মামলা নং ১৩ তারিখ ১০/১১/২০২৫ ধারা 25B (1)(b) 25D The special Powers Act 1974 রুজু হয় আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।