স্টাফ রিপোর্টার
আব্দুল মোতালিব খান
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় বুঙ্গার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন, এরপর থেকে বুঙ্গা বিরোধী অভিযান অব্যাহত।
এরই ধারাবাহিকতায়, ০৮/১১/২০২৫ কোতোয়ালি থানাধীন সোবহানী ঘাট পুলিশ ফাড়ীর আইসি শিপলুর নেতৃত্বে মাদানী সিটির খান টাওয়ারের দেওয়ালের ভিতরে একটি টিন সেটের ঘরে অভিযান চালায়। অভিযান চালিয়ে ভারতীয় ষাট (৬০) বস্তা জিরা উদ্ধার করে।
পুলিশ বুংগার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং সফলতার সাথে বুংগার মাল উদ্ধার করে বুংগারী দের বিরুদ্ধে আইনাআনুগ ব্যবস্থা গ্রহণ করছে।
এসকল বুংগার মাল আসে বর্ডার এলাকা থেকে প্রথম ধাপে বুংগারীরা বি ডি আরের চোখ ফাঁকি দিয়ে মাল নামায় পরে এরা জেলা পুলিশ জেলা ডিবির চোখ ফাঁকি দিয়ে সিলেট শহরের বিভিন্ন দোকান গুদামে মাল পৌঁছে দেয়। পরে এসকল বুংগার মাল উদ্ধার করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও ডিবির রাতের ঘুম হারাম করে। এ সকল বুংগারী দের বিরুদ্ধে অভিযান চালাতে হয় কিন্তুু এসকল বুংগার মাল যদি শহরে ডুকতে দেওয়া হত না তাহলে বুংগা অনেক টা নিয়ন্ত্রণে চলে আসতো।
বর্তমান দেশের রাজনৈতিক যে পরিস্থিতি সামনে জাতীয় নির্বাচন পুলিশ প্রশাসনের অনেক কাজ, শুধু বুংগার মাল উদ্ধার ছাড়াও পুলিশের রাষ্ট্রীয় ও সামাজিক অনেক কাজ করতে হয়। তাই আসুন আমরা সবাই মিলে সামাজিক ভাবে এসকল বুঙ্গারিদের প্রতিহত করতে সামাজিক ভাবে সবাই মিলে মিশে ব্যাবস্থা নেই।
হরিপুর দিয়ে যে সকল বুংগার মাল আসতো একটি পক্ষ সুরমা বাইপাস ও মুরাদপুর পয়েন্টে সারা রাত বসে থাকতো এ সকল বুংগার মাল শহরে প্রবেশ করাতে সকল রকমের সহযোগিতা করতো। এদের ও খুঁজে বাহির করে আইনের আওতায় আনা হক এবং এ সকল বুংগারী চক্রদের সামাজিক ভাবে বয়কট করা হোক।