• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজধানীর সিরাজ ছাত্রীনিবাসে ককটেল নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন হলের শিক্ষার্থীরা দক্ষিণ সুরমায় চুরি-ছিনতাইয়ের উপদ্রব: নেপথ্যে অনলাইন জুয়া ও মাদক, আতঙ্কে এলাকাবাসী বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেখ হাসিনার মৃত্যুর গুজবে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম, যা জানা গেল ফ্যাক্টচেকে এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ *সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি* পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৫০০ বছরের প্রাচীন বটগাছ রক্ষায় ময়েনপুরবাসীর ঐতিহাসিক লড়াই আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন শাহরিয়ার হোসেন লিমন

Reporter Name / ৫৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি
 নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জননেতা শাহরিয়ার হোসেন লিমন। সৌজন্য সাক্ষাতে তিনি ফুলের তোড়া প্রদান করে নতুন দায়িত্ব পালনে শুভকামনা জানান।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের সামনে শাহরিয়ার হোসেন লিমন বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করছি। তিনি যেন এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে এলাকার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে হলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন নতুন উদ্যোগ গ্রহণ জরুরি।

বুড়িচংবাসীর প্রত্যাশা—নতুন নেতৃত্বের হাত ধরে এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে। সাধারণ মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে এবং একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় নবনির্বাচিত সংসদ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd