• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল, ফেসবুকে ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের (গঠনতন্ত্র) প্রকাশ ধর্মীয় ভিত্তিতে হিন্দু মুসলিম আলাদা করা যাবে না – আলি আসগার লবি ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে হোসেন স্টোর থেকে ৫০ হাজার টাকার কাপড় চুরির অভিযোগ, সন্ধান পেতে সহযোগিতা কামনা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ডুমুরিয়ায় রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নি/হ/ত, ঘাতক বাস পলাতক কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারকে ৮৬ লাখ টাকা দিলো এসডিআই

Reporter Name / ৩০৫ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

মাহবুবুল আলম রিপন স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে
দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই)। গতকাল শুক্রবার দুপুরে ধামরাইয়ের সুতিপাড়া এফটিসি সেন্টারে আয়োজিত আলী আজগরের স্মরণ সভা ও দোয়া মাহফিলে আনুষ্ঠানিকভাবে তার স্ত্রী ফরিদা ইয়াসমিন ও ছেলে রবিউল ফয়সালসহ পরিবারের হাতে বেনিফিটসহ ৮৫ লাখ ৯৫ হাজার টাকার চেক তুলে দিলেন এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক। এসময় এসডিআইয়ে কেন্দ্রীয় অফিসের পরিচালক মো. কামরুজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক আবুবকর হাজারী, অভিজিৎ কুমার দেবনাথ, স্থানীয় সাংবাদিক, সমাজসেবকসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত
ছিলেন।

সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগর সাভারের জিরানী শাখার শাখা ব্যবস্থাপক ছিলেন। গত ১২ ফেব্রুয়ারি তিনি মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে ধামরাইয়ের বাঙ্গালপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। আলী আজগর
ধামরাইয়ের শ্রীরামপুর দক্ষিণপাড়া এলাকার নুরুল ইসলাম মাস্টারের ছেলে ছিলেন।

এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক জানান, এসডিআই সবসময় অসহায় ও সমাজের ভালো কাজের সঙ্গে থাকে। নিহত আলী আজগর এসডিআই অফিসে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তিনি সৎ ও পরিশ্রমী ছিলেন। তার পরিবারের পাশে এসডিআই সবসময় থাকবে। তার চাকরির ২২ বছরের বেনিফিটসহ ৮৫ লাখ ৯৫ হাজার টাকার চেক তার পরিবারের হাতে তুলে দেওয়া হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd