পিরোজপুর জেলা প্রতিনিধি.
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পৌর শহরের ৭নং ওয়ার্ড গোরস্থান জামে মসজিদে প্রায় ৩৫ বছরের বেশি সময় ধরে মসজিদে বসবাস করা ভূমিহীন আবদুল্লাহ আল মামুন (৫৩) কে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর প্রাথমিকভাবে নগদঅর্থ তিন হাজার টাকাসহ রমজানের বাজার সহায়তা পেয়েছে।
সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে ‘ঘর নেই সংসার নেই মসজিদে কাটিয়েছেন ৩৫ বছর শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। ওই প্রতিবেদনটি প্রকাশের পরই আব্দুল্লাহ আল মামুনের পাশে দাঁড়ান পিরোজপুর -৩ আসন মাঠবাড়িয়ার সংসদ সদস্য রুহুল আমিন দুলাল।
তিনি ঢাকায় অবস্থান করার কারনে মঠবাড়িয়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র হারুন অর রশিদ ,পৌর যুব দলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান ফিরোজ সংসদ সদস্যের পক্ষ থেকে নগদ অর্থসহ ইফতার সামগ্রী তুলে দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল্লাহ আল মামুনের পাশে দাঁড়িয়েছে দেখে তারা আনন্দিত। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ও সামাজিক দায়বদ্ধতা অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।
মোয়াজ্জিন আব্দুল্লাহ আল মামুন জানান, আমাকে সংসদ সদস্যের পক্ষ থেকে সহযোগিতা পৌঁছে দিয়েছে। আমাকে এখন আর না খেয়ে রোজা রাখতে হবে না। এবং আশ্বস্ত করেছে ভবিষ্যতে আমার সুবিধা- অসুবিধা দেখবেন তিনি।
পিরোজপুর ৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল জানান, গণমাধ্যমে আব্দুল্লাহ আল মামুনের মানবতার জীবন দেখে আমার পক্ষ থেকে নগদ অর্থসহ ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছি। ভবিষ্যতে সরকারি কোনো অনুদান আসলে অবশ্যই আমরা তাকে দিবো।