• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার এসএমপির ডিবির অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৬ (ছয়) জন গ্রেফতার ০২ নং ওয়ার্ডে জনপ্রিয়তা ধরে রেখেছেন ইউপি সদস্য মোঃ আবুল খায়ের মৃধা নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলনের পূর্নাঙ্গ কমিটি গঠন তানোরে ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত দৌলতখানে মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার লিটার চোরাই পেট্রোল জব্দ আশুলিয়ায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ৭৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মোগলাবাজার থানা পুলিশ কর্তৃক অপহৃত ভিকটিম (১৫) উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার: সিসিকে মতবিনিময় সভা: ব্যবসার সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ

তানোরে লুবাতলা ব্রিজের শুভ উদ্বোধন যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত

Reporter Name / ৫৯ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নে বহুল প্রতীক্ষিত লুবাতলা ব্রিজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে চৌবাড়িয়া রাস্তা সংলগ্ন লুবাতলা ব্রিজের উদ্বোধন করেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেন, “এই ব্রিজটি শুধু একটি অবকাঠামো নয়, এটি এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন। এর মাধ্যমে স্থানীয়দের যাতায়াত সহজ হবে এবং কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলার প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুরনাহার। এছাড়াও উপস্থিত ছিলেন তানোর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি ডি এম আক্কাস আলী, তানোর পৌরসভা আমির মকছেদ আলী, পৌরসভা সেক্রেটারি জুয়েল উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলার সভাপতি ড. ওবায়দুল্লাহ, রাজশাহী জেলা ওলামা বিভাগের সভাপতি সিরাজুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলার সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদের।
স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তানোর পৌরসভার ৫ নং ওয়ার্ডের সভাপতি আফজাল হোসেন এবং একই ওয়ার্ডের সেক্রেটারি মাহাবুব চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নতুন এই ব্রিজ চালু হওয়ায় তালন্দ ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে এই স্থানে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। ব্রিজটি নির্মাণের ফলে এখন শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, লুবাতলা ব্রিজ উদ্বোধনের মাধ্যমে তানোর উপজেলার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd