• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাগুরায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সেমিনার ও পুরস্থার বিতরণ অনুষ্ঠান নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ মাগুরা জেলায় মোহাম্মদপুর উপজেলায় ইট ভাটার পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগে তিনটির ভাটায় জরিমান কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কচাকাটায় সোনালী ব্যাংক পিএলসি শাখা বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আসন্ন নাগেশ্বরী পৌরসভায় কে হচ্ছেন পরবর্তী মেয়র? নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

তানোরে ফসলি জমি থেকে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৬৫২ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়নের মিশন এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে নাসিরুদ্দিন বাবু (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত যন্ত্র ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তানোর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই ফসলি জমি থেকে মাটি কেটে তা বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে অবৈধ মাটি কাটার সত্যতা পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক বলেন,
“কৃষিজমি ও পরিবেশ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অবৈধভাবে মাটি কাটা কিংবা বালু উত্তোলনের কারণে কৃষিজমি ধ্বংস হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে মাটি কাটার যন্ত্র (ভেকু) সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তানোর থানা পুলিশের একটি দল, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এছাড়াও স্থানীয় সচেতন জনগণ সার্বিক সহযোগিতা করেন। অভিযানের ফলে এলাকায় অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে কৃষিজমি নষ্ট করে আসছিল। প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকলে কৃষিজমি রক্ষা পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd