• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার, নাগেশ্বরীতে মেধাবী শিক্ষার্থী বিত্তের মরদেহ উদ্ধার ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যা মামলার প্রধান আসামি সাইফুল গ্রেফতার

জয়পুরহাটে সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৭৪ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটে জেআরডিএম আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা।

নিরাপদ ও মানসম্পন্ন মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর সমন্বয়ের গুরুত্ব আরও একবার প্রমাণিত হলো জয়পুরহাটে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায়।

সোমবার (২৩ জুন) দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল সংলগ্ন জেআরডিএম প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধিরা অংশ নেন।

‘নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রক্রিয়াজাত মাছ উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রমে দক্ষতা বাড়াতে এ সমন্বয় সভার আয়োজন করে জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম)। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এ প্রকল্পে সহযোগিতা করে।

সভায় সভাপতিত্ব করেন জেআরডিএম-এর পরিচালক শওকত আলী। সঞ্চালনায় ছিলেন জেআরডিএম-এর মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আল আমিন।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা। আরও বক্তব্য দেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক এন. এম. ওয়ালিউজ্জামান, পরিবেশ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, এবং দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মৎস্য কোয়ারান্টাইন অফিসার শেফাউল আলম প্রমুখ।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন- দেশের ভেতরে মানসম্পন্ন মাছের বাজার গড়ার পাশাপাশি রপ্তানিযোগ্য মাছ উৎপাদনের দিকে নজর দিতে হবে। পৌরসভার কর প্রদান করেও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ও স্যানিটারি সেডের অভাব রয়েছে বলে উদ্যোক্তারা অভিযোগ করেন।

বিধি অনুযায়ী মাছ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। মানবদেহের জন্য নিরাপদ ও ব্যাকটেরিয়ামুক্ত মাছ পেতে হলে উৎপাদকদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

এ খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদক থেকে বাজারজাতকারী পর্যন্ত সকল পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়।

সভায় ২১ জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে প্রক্রিয়াজাত মৎস্য পণ্য উৎপাদনের জন্য ৬ লাখ ৯৫ হাজার টাকা বিনামূল্যে বিতরণ করা হয়।

জয়পুরহাট জেলার ৩৫ জন মৎস্য চাষি ও উদ্যোক্তার সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভা স্থানীয় মাছ উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় নতুন গতির সঞ্চার করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd