• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ে পিকআপ ভর্তি ৫০০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ৫ ‎স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চায় বিএনপি- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি পবিত্র ঈদ উপলক্ষে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল তানোরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী  ঈদের শুভেচ্ছা বার্তা বুড়িচংয়ে শিক্ষকদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল ——————– প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিসিএস ক্যাডার থেকে জাতীয় নেতা: রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান তানোরে প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ধর্মপাশায় একজনের ১ লাখ টাকা জরিমানা

জয়পুরহাটে দূর্গাপূজা কমিটির সাথে ওসির মতবিনিময়

Reporter Name / ৯২ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মন্দির কমিটির সাথে মতবিনিময় করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে সদর থানা চত্ত্বরে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, সদর থানায় ১১৬টি মণ্ডপে এবার দূর্গোৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিটি মণ্ডপে আমাদের কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে যেকোন ধরনের সমস্যা মনে করলে পুলিশকে অবগত করার অনুরোধ করছি।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) শাহিন কাদির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. হৃষিকেষ সরকার, সাধারণ সম্পাদক এ্যাড. স্বপন তালুকদার, সদর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল সরকার প্রমুখ।

মতবিনিময় সভায় প্রতিটি মণ্ডপের জন্য পরিদর্শন রেজিষ্ট্রার খাতা সদর থানার পক্ষ থেকে দেওয়া হয়। এ খাতায় বিট অফিসার, ডিউটি অফিসার, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, জাতীয় জরুরী সেবার নম্বর ও ওসির নম্বর দেওয়া রয়েছে। যেকোন প্রয়োজনে এসব নম্বরে যোগাযোগ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd