• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার, নাগেশ্বরীতে মেধাবী শিক্ষার্থী বিত্তের মরদেহ উদ্ধার ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যা মামলার প্রধান আসামি সাইফুল গ্রেফতার

জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে দুই আ. লীগ নেতা

Reporter Name / ২৫৬ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও বিস্ফোরক মামলায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শামীম এবং নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরুন্নবী চৌধুরী রতনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে জামিনের জন্য জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন মশিউর রহমান ও নুরুন্নবী। তারা আগেই হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আবারও স্থানীয় আদালতে জামিনের আবেদন করেন। পরে আদালতের সিনিয়র বিচারক মজিবুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মশিউর রহমান শামীম (৩৬) এবং নুরুন্নবী চৌধুরী রতন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী বিশাল এবং মেহেদী হত্যাসহ ছাত্র-জনতার ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শাহনুর রহমান শাহিন বলেন, শিউর রহমান শামীম ও নুরুন্নবী চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি। হারা আদালতে হাজির হতে গেলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd