• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার, নাগেশ্বরীতে মেধাবী শিক্ষার্থী বিত্তের মরদেহ উদ্ধার ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যা মামলার প্রধান আসামি সাইফুল গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুরে সড়ক দু’র্ঘটনায় শিক্ষা অফিসের অফিস সহকারী নিহত

Reporter Name / ২৫০ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হোসেন আলী (৩৮) নামে উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী নিহত হয়েছেন। সোমবার বিকেল পৌনে ৩টার দিকে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের পূর্ব মাতাপুর (ভালকির ব্রিজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী যশোর জেলার বাসিন্দা এবং আক্কেলপুর উপজেলা শিক্ষা অফিসে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সহযাত্রী দপ্তরি কাম-নৈশ্যপ্রহরী জাহিদ হাসান জানান, বৃষ্টির কারণে সড়কে জমে থাকা খরের গাদায় চাকা পিছলে গিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হোসেন আলীর মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের মৃত্যুতে উপজেলা শিক্ষা অফিসে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd