• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকাসহ দেশের ২৯ জেলায় বাজার তদারকি: ৬১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৯ হাজার টাকা জরিমানা গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ ইনজামামুল হকের জন্মদিন আজ আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা ধ/র্ষ/ণে/র পর ডিএনএ পরীক্ষায় প্রমাণিত/সেই ১১ বছর বয়সি শিশুর সন্তানের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান নাগেশ্বরী ভাওয়াইয়া একাডেমীর উদ্যোগে কছিম উদ্দিনের ৩৪তম মৃত্যু বার্ষিকী পালিত মাইজভাণ্ডার শরীফে ১২ দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখের জিয়ারত সিলেটে গলা কে*টে ব্যবসায়ীকে হ*ত্যা সিলেটে পুলিশের ৫ ঘণ্টার চিরুনি অভিযান, কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৬০

ছিনতাইয়ে অতিষ্ঠ হয়ে আইন হাতে তুলে নিচ্ছেন সাধারণ জনগণ

Reporter Name / ১৭৫ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সকাল-বিকাল, ব্যস্ত সড়ক থেকে অলিগলি—কোনো জায়গাই এখন নিরাপদ নয়। কর্মজীবী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী ও সাধারণ পথচারী—প্রায় সবাই কোনো না কোনোভাবে ছিনতাইকারীদের শিকার হয়েছেন।

স্থানীয়রা জানান, পুলিশের টহল বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও অপরাধীরা নানা কৌশলে মুহূর্তের মধ্যে ছিনতাই করে পালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ নিজেরাই প্রতিরোধে নামছেন। কোথাও কোথাও ছিনতাইকারীদের ধরে গণপিটুনির ঘটনা ঘটছে, আবার কেউ কেউ আত্মরক্ষার জন্য ধারালো অস্ত্র বা লাঠিসোটা বহন করছেন।

ভুক্তভোগীরা বলেন, প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। রাতে বাসা ফেরার পথে মোবাইল, টাকা-পয়সা, এমনকি মোটরসাইকেল পর্যন্ত ছিনতাই হচ্ছে। অনেকে বলছেন, বারবার অভিযোগ করেও কাঙ্ক্ষিত নিরাপত্তা পাওয়া যাচ্ছে না। ফলে অসহায় মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছেন।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, রাজধানীর বেশ কিছু এলাকায় চক্রবদ্ধ ছিনতাইকারী দল সক্রিয় রয়েছে। পুলিশের দাবি, নিয়মিত অভিযান চালানো হলেও জনগণের সহযোগিতা ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়।

তবে সামাজিক বিশ্লেষকরা বলছেন, জনগণের আইন হাতে তুলে নেওয়া একটি ভয়াবহ প্রবণতা। এটি একদিকে ছিনতাইকারীদের জন্য হুঁশিয়ারি হলেও অন্যদিকে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করছে। তাদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শহরে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd