• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: জশনে জুলুসকে ‘রাজনৈতিক রং’দেওয়ার প্রতিবাদ ,জুলকারনাইন সায়েরের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দেশে ফিরছেন মির্জা আব্বাস সংসদ ভবনের সামনে ছিনতাইকালে শিক্ষিকা নিহ/তের ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ২ আগামী ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন প্রস্তুত হচ্ছে, জেলে-বনজীবী ও পর্যটন ব্যবসায়ীরা তানোরে জমিতে পানি নিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার দণ্ডপ্রাপ্ত ও চাকরিচ্যুত কর্মচারী কীভাবে তিতাস গ্যাসের সিবিএতে সহ-সভাপতি? নাগেশ্বরীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের বার্তা নাগেশ্বরীতে ক্যাসিনো/জুয়ারি ১৯জন গ্রেফতার ৯জনের কারাদণ্ড রাজশাহীতে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে চালক-মালিকদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রাম যুবদল নেতা কে গুলি করে হত্যা

Reporter Name / ২৯০ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেলে করে এসে উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট এলাকার সিকদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্র থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত।

নিহত যুবদল নেতার নাম মুহাম্মদ জানে আলম সিকদার (৪৮)। তিনি রাউজান উপজেলা যুবদলের সদস্য এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি ওই ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে করে তিন যুবক ঘটনাস্থলে আসে। তাদের সবার মুখে ছিল মুখোশ। বাড়ির সামনে পৌঁছেই কোনো কথা না বলেই তারা জানে আলমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই আবার দ্রুতগতিতে মোটরসাইকেল ঘুরিয়ে পালিয়ে যায় তারা।‌ গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জানে আলম। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd