• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে ইব্রাহিম মোল্লা একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে প্রেমিক যমুনায় ঝাঁপ দিলেও কথা রাখলেন না প্রেমিকা কুড়িগ্রামের নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলন এর উদ্যোগে জুলাই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপ জয়ীদের জন্য বিশেষ ‘চ্যাম্পিয়ন রিং’ তৈরি, পাচ্ছেন খেলোয়াড় ও কোচ সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা শহীদদের আত্মত্যাগ গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে চিরস্মরণীয় ইউএনও নাঈমা খান কৃষক স্মার্ট কার্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন’ ভান্ডারিয়ায় কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের উদ্বোধন সিলেটে এসএমপির মাসব্যাপী মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দৌলতখানে শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে পালিত হলো ‘শহিদ জুলাই দিবস

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলন এর উদ্যোগে জুলাই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়

Reporter Name / ৪০ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

আজ ১৭জুলাই২০২৬, নাগেশ্বরী উপজেলা চত্বরে,বিকাল ৪.০০টায় অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণসংহতি আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। জেলা আহ্বায়ক সাইফুল রহমান দুলাল এর সভাপতিত্বে সে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, কেন্দ্রীয় সদস্য মোফাখখারুল ইসলাম মুন, কুড়িগ্রাম সদর উপজেলা আহবায়ক, মোঃ রোস্তম আলী, নাগেশ্বরী উপজেলা নির্বাহী সমন্বয়কারী মোঃ সাইদী হোসেন সহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশের সঞ্চালনা করেন ছাত্র ফেডারেশনের কুড়িগ্রাম জেলার আহবায়ক ছাত্র নেতা মোঃ সোহেল রানা।

প্রধানঅতিথির বক্তব্যে হাসান মারুফ রুমি বলেন-জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে হবে। পতিত আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের উপর জনগণের লড়াইকে অস্বীকার করে, মালিকানা কায়েম করে এদেশের পুরো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল তেমনি বর্তমানে ও স্বার্থান্বেষী একটি গোষ্ঠী জুলাই গণঅভ্যুত্থান যেটা ছিল ছাত্র-শ্রমিক জনতার সম্মিলিত অভ্যুত্থান তার উপর একক মালিকানা দাবি করে একই রকম ভাবে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শক্তির উত্থানের পথ তৈরির চেষ্টা করেছে। জনগণকে ঐক্যবদ্ধ ভাবে এ দুই প্রবনতাকে মোকাবেলা করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নিতে হবে।
কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দীপক কুমার রায় বলেন মুক্তিযুদ্ধ যেমন বাংলাদেশের একটি অর্জন তেমনি ২৪ এর গণঅভ্যুত্থানো আমাদের একটি অর্জন। এই অর্জনকে সফল করতে হলে এই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা সংস্কার কে বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে পারলেই গণ অভ্যুত্থানের শহীদদের প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
কেন্দ্রীয় সদস্য মোফাখখারুল ইসলাম মুন বলেন একাত্তরের মুক্তিযুদ্ধে কিংবা ২৪ এর গণঅভ্যুত্থান জনগণের আকাঙ্খার বিপরীত অবস্থান নেয়ায় দল হিসেবে জামাত এবং আওয়ামী লীগ কে বিচারের মুখোমুখি করে বাংলাদেশকে তার ঐতিহাসিক দায় সম্পন্ন করতে হবে।
সভাপতি এর বক্তব্যে সাইফুর রহমান দুলাল বলেন জুলাই সনদ বাস্তবায়ন আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এই সংস্কারগুলোকে নিয়ে ন্যূনতম তালবাহানা হলে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা শেষ পর্যন্ত লড়বো তিনি কৃষিভিত্তিক কুড়িগ্রামের কৃষি ভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য সরকারকে আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd