• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ে পিকআপ ভর্তি ৫০০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ৫ ‎স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চায় বিএনপি- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি পবিত্র ঈদ উপলক্ষে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল তানোরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী  ঈদের শুভেচ্ছা বার্তা বুড়িচংয়ে শিক্ষকদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল ——————– প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিসিএস ক্যাডার থেকে জাতীয় নেতা: রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান তানোরে প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ধর্মপাশায় একজনের ১ লাখ টাকা জরিমানা

কালাইয়ে শহীদ রিতার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ

Reporter Name / ২১৫ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)

ষ্টাফ রিপোর্টারঃ

ফ্যাসিষ্ট সরকারের গুলিতে ২৪ এর গণঅভ্যূত্থানে শহীদ রিতার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন কালাই উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার সকাল ৯ টায় পুনট ইউনিয়নের তালখুর গ্রামের শহীদ রিতা আক্তারের পরিবার ও তার স্বজনদের সাথে নিয়ে রিতার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান।

এসময় কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কালাই উপজেলা কৃষি অফিসার হারুনর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ডা. নাহিদ নাজনীন ডেইজি, কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ছাত্র-জনতার গণঅভ্যূত্থান এবং শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে নিহত সকল শহীদদের স্মরণ করে মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে দিবসটি উপলক্ষে পুনট বাজারে ভ্যান চালকদের মাঝে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান শহীদ রিতার বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সমবেদনা জানান। তিনি বলেন, রিতার এই আত্মত্যাগ বাংলাদেশ চিরকাল মনে রাখবে এবং জাতীয় বীর হিসেবে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত রিতা আক্তার কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামের আশরাফ আলীর মেয়ে। সে রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়া সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মিরপুর-২ এলাকায় ওভারব্রিজের নিচে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজছাত্রী রিতা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd