• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা মধ্যনগরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ মনিটরিং অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা আশুলিয়া-সাভারে পৃথক অভিযানে ৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধর্মপাশায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড ধর্মপাশায় পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৮ সদস্য গ্রেফতার সময়নিষ্ঠ প্রধানমন্ত্রীর কড়া বার্তা: সচিবালয়েই শুরু ‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়ন মাদকের শেকল ভাঙতে কঠোর আইন ও সামাজিক জাগরণ জরুরি ভোলার দৌলতখানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নির্যাতনের অভিযোগে স্বামীকে ঘিরে প্রশ্ন। দুই যুগেরও বেশি মসজিদে বসবাস রত মুয়াজ্জিন পেল এমপির সহায়তা গভীর রাতে কুমিল্লায় প্রশাসনের সাঁড়াশি অভিযান অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ৩ এক্সক্যাভেটর জব্দ

আশুলিয়া-সাভারে পৃথক অভিযানে ৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

ঢাকা জেলার আশুলিয়া ও সাভার এলাকায় পৃথক অভিযানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। অভিযানে মোট ৫ জন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

অন্যদিকে সাভারের পল্লী মার্কেট ও শ্যামপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য বলে ধারণা করছে গোয়েন্দা পুলিশ।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, “মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

এদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, এলাকায় মাদকের প্রভাব কমাতে নিয়মিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

পুলিশ জানায়, মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত থাকবে এবং গোটা নেটওয়ার্ক ভেঙে দিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd