• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ছয় মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী: অবমুক্ত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী এক মাসেই ধসে পড়ল কোটি টাকার সড়ক, নির্মাণমান নিয়ে প্রশ্ন; তদন্তের দাবি এলাকাবাসীর কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ফটোসেশন রাজনীতি: ছবির ঝলকানিতে হারিয়ে যাচ্ছে প্রকৃত রাজনীতি বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এমদাদুল হক ধীমানের সভাপতিত্বে প্রথম সভা ও মিলাদ অনুষ্ঠিত তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ পাঁচজনের বিরুদ্ধে মামলা আসন্ন ইউপি নির্বাচন: বাকশীমূল ইউনিয়নে প্রার্থী হতে আগ্রহী সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর ভেঙে পড়ল গাছ ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

আনোয়ারা পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

Reporter Name / ২৪৩ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুর থেকে মোহাম্মদ ইয়াছিন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত ইয়াছিন কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা বলে জানান স্থানীয়রা।

আজ রবিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ইয়াছিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মরিয়ম হোটেলের কর্মচারী ছিলেন। সকাল ১১টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও কেউ কোন সন্ধান পায়নি। পুকুর ঘাটে তার পায়ে থাকা স্যান্ডেল, কাপড় ও সাবান দেখে মরিয়ম হোটেলের মালিক ও স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। দুপুর ১২টার দিকে তারা এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর দুপুর ১ টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুজিবুর রহমান জানান, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুর ঘাটে জামা-কাপড় দেখে সন্দেহ হলে পুকুরে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দলের সদস্যরা। পরে অভিযানে পুকুর থেকে ইয়াছিনের লাশ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd