• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জেরে যুবকের বাড়িতে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মিথ্যা সংবাদ আর ভিত্তিহীন অপপ্রচারের নির্মম শিকারে পরিনত হয়েছে গৌরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান ভাণ্ডারিয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শন নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সমাজসেবা কার্যালয়ের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত ঢাকার আশুলিয়ায় মাদক শিশু অপহরণ ও পাচারকারীদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে হলুদ সাংবাদিকতার আড়ালে ভুয়া সংগঠন: লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ফরিদ চিসতির বিরুদ্ধে কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

আনোয়ারায় সেনাবাহিনীর সহায়তায় ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

Reporter Name / ৩০৮ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

 

আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় যৌথ অভিযানে ২,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর টাস্ক ফোর্স—২ এর সদস্যরা।

আজ সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে ঐ এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর আনোয়ারা আর্মি ক্যাম্প টাস্ক ফোর্স–২ এর সদস্যদের নিয়ে অভিযানে যায়।

অভিযানকারীরা ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার পরিচয় পাওয়া যায় আটককৃত: মোঃ ইব্রাহিম (২৫),পিতা: ফয়েজ আহাম্মদ,মাতা: মোস্তফা বেগম,সাং: মোহাম্মদপুর, মোখলেছ ডিলারের বাড়ি ৭নং ওয়ার্ড, বৈরাগ ইউনিয়ন, আনোয়ারা, চট্টগ্রাম।

তল্লাশির সময় তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো মোট ২,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালানোর বিষয়ে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি সে।

পুলিশ জানায়, আটক ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd