• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ছয় মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী: অবমুক্ত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী এক মাসেই ধসে পড়ল কোটি টাকার সড়ক, নির্মাণমান নিয়ে প্রশ্ন; তদন্তের দাবি এলাকাবাসীর কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ফটোসেশন রাজনীতি: ছবির ঝলকানিতে হারিয়ে যাচ্ছে প্রকৃত রাজনীতি বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এমদাদুল হক ধীমানের সভাপতিত্বে প্রথম সভা ও মিলাদ অনুষ্ঠিত তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ পাঁচজনের বিরুদ্ধে মামলা আসন্ন ইউপি নির্বাচন: বাকশীমূল ইউনিয়নে প্রার্থী হতে আগ্রহী সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর ভেঙে পড়ল গাছ ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

আনোয়ারায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৭৯৩ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

সুশান্ত শীল, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে খতমে কোরআন, দোয়া মাহফিল ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ই আগষ্ট ( ৩৬ জুলাই ) আনোয়ারা কালা বিবির দিঘীর মোড়ে দোহা কনভেনশন হলে তা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, হাফেজ মাওঃ আমির হোছাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাও নেজাম উদ্দিন তালুকদার, সেক্রেটারি ইসলামি আন্দোলন বাংলাদেশ, আনোয়ারা উপজেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এইচ এম রুহুল্লাহ তালুকদার, সেক্রেটারি আই, এ, বি, চট্টগ্রাম দক্ষিণ জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা জিয়াউল হোছাইন, সভাপতি নেজামে ইসলাম পার্টি, চট্রগ্রাম মহানগর। অধ্যাপক মাহমুদুল হাসান, সাংগঠনিক সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা। মাওলানা আব্দুল হক হক্কানি ছদর বামুক চট্টগ্রাম দক্ষিণ জেলা। মাওলানা আব্দুল হান্নান, জয়েন্ট সেক্রেটারী হেফাজতে ইসলাম বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা। মাওলানা এরফানুল হক হালিম, সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম ১৩ আনোয়ারা-কর্ণফুলী। জনাব আব্দুল ওয়াহিদ মিয়া, সভাপতি ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা। এম জুবায়েরুল হক মাহফুজ, সভাপতি ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা। এ বিএম অলি উল্লাহ, সাবেক সভাপতি আই এ বি আনোয়ারা উপজেলা। হাফেজ আরিফ উদ্দিন, সভাপতি জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলা। হাফেজ আরিফ উদ্দিন, সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ কর্ণফুলী উপজেলা। মাওলানা কারী শোয়াইব, প্রবাসী শুভাকাঙ্ক্ষী। সঞ্চালক হাফেজ মাওলানা নেজাম উদ্দিন তালুকদার, সেক্রেটারি ইসলামি আন্দোলন বাংলাদেশ আনোয়ারা উপজেলা। মাওলানা তৈয়ব জয়েন্ট সেক্রেটারি ইসলামি আন্দোলন বাংলাদেশ আনোয়ারা উপজেলা।

বক্তব্যে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অনেক সদস্য গত ২৪এর জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন। অনেকে আহত পঙ্গুক্ত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। বর্তমান গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের উচিত তাদের পাশে দাঁড়ানো। এই দেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সুন্দর ভাবে বসবাস করতে চাই। ক্ষমতায় এসে কারো উপর জুলুম নির্যাতন এই দেশের মানুষ সহ্য করবে না।
বক্তারা আরো হুঁশিয়ারি করে বলেন, কেউ স্বৈরাচারী আচরণ দেখাতে চাইলে তাদের গণঅভ্যুত্থানের মাধ্যমে দমন করবে এই দেশের সকল শ্রেণীর মানুষ। ইতিহাস সাক্ষী স্বৈরাচারদের পতন এভাবেই হয়। ভবিষ্যতেও কেউ স্বৈরাচারী আচরণ করলে তাদেরকে এভাবে অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করা হইবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd