• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে মাছ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি থানায় লিখিত অভিযোগ আলীকদমে এক পিস ইয়া/বায় ৩ মাসের কারাদণ্ড ফকিরহাটে ভৈরব নদী থেকে ম/স্ত/ক/বি/হী/ন অজ্ঞাত ব্যক্তির ম/র/দে/হ উদ্ধার সাধু সাজা বনাম সাধু থাকা: আমাদের সামাজিক নৈতিকতার সংকট তানোরে বিএনপি নেতার বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেজুতি হোসাইনকে দেখতে চাই সাভার বাসী নাগেশ্বরীতে দুর্গাপূজার প্রতিমা তৈরির স্থান পরিদর্শনে পুলিশ প্রশাসন বাগেরহাটের মোল্লাহাটে শি/শু/র গ/লা কে/টে হ/ত্যা/র অভিযোগ সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, উত্তেজনা জমজমাট ফাইনালে বালাটারী ফুটবল টুর্নামেন্ট, খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ

আত্মরক্ষার কৌশলেও পিছিয়ে নেই আনোয়ারার গ্রাম পুলিশ,কুংফু মাস্টার মহসিন পারভেজ

Reporter Name / ৪৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

এম ইমরান বিন ইসলাম
সহ-সম্পাদক,দৈনিক যুগান্তর বাংলাদেশ

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা একটি শিল্প উন্নয়ন ও শিল্প সম্ভাবনাময় উপজেলা। বর্তমানে অপরাধ দমনে থানা পুলিশের পাশাপাশি রয়েছে যৌথ বাহিনী,সেনাবাহিনী, আনসার বাহিনী তার পাশাপাশি গ্রাম পুলিশ। উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ডে ওয়ার্ডে গ্রাম পুলিশ রয়েছে। এই গ্রাম পুলিশকে দক্ষ ও মজবুত করার লক্ষ্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত গ্রাম পুলিশের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেন উপজেলা প্রশাসন।

এ প্রশিক্ষণের পাশাপাশি গ্রাম পুলিশদের আরো শক্তিশালী দক্ষতা অর্জনে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মহোদয়ার সুপারিশে আনোয়ারায় দক্ষ গ্রাম পুলিশ গড়ার লক্ষ্যে ৩ দিনের মার্শাল আর্ট প্রশিক্ষণের কর্মসূচি হাতে নেন কুংফু মাস্টার মহসিন পারভেজ। স্মার্ট দেশ, স্মার্ট সমাজ, নারীদের সুরক্ষার লক্ষ্যে শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি আনোয়ারায় এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসা,ভার্সিটি সহ অন্যান্য শিক্ষার্থীদের সামাজিক আত্মরক্ষামূলক এই কৌশল শিখিয়ে আসছেন।

তারই ধারাবাহিকতায় আনোয়ারা উপজেলার ১১ টি ইউনিয়নের গ্রাম পুলিশ কে স্মার্ট গ্রাম পুলিশ হিসেবে তৈরি করতে এবং গ্রাম পুলিশের দায়িত্ব পালনে নিরাপত্তার স্বার্থে, স্বনির্ভর করে গড়ে তুলতে মার্শাল আর্ট প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ গ্রাম পুলিশ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের মাধ্যমে কাজ করে যাচ্ছে। শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির কর্ণধর আনোয়ারার কৃতি সন্তান প্রশিক্ষক কুংফু মাস্টার মহসিন পারভেজ।

তিনদিনের এই প্রশিক্ষণে গ্রাম পুলিশরা বলেন,
আমরা মনে করি আমাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আত্মরক্ষার্থে মার্শাল আট শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব পালনকালে আমাদেরকে অনেক সময় দুষ্কৃতকারীদের মোকাবেলা করতে হয়। শুধু হাতে একটা নামমাত্র লাঠি নিয়ে আমরা অপরাধীদের দমন করতে পারবো না । বর্তমান সময়ে তাতে আমাদের জীবনের ঝুকিই থেকে বেশি। কিন্তু আমাদের মার্শাল আর্ট জানা থাকলে অন্তত কঠিন পরিস্থিতি মোকাবেলায় নিজেকে আত্মরক্ষা করা সম্ভব।
আমরা মনে করি আমাদের মত দেশের প্রতিটি ইউনিয়নে এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা খুবই জরুরী।

শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির কর্ণধার প্রশিক্ষক কুংফু মাস্টার মহসিন পারভেজ বলেন,
মার্শাল আর্ট মারামারির করার জন্য নয়, এটি নিজেকে শত্রুর হাত থেকে আত্মরক্ষা করতে সহযোগিতা করে। এটি আত্মরক্ষামূলক প্রশিক্ষণ।
বর্তমান যে হারে কিশোরগ্যাং, ইভটিজিং, ধর্ষণ সহ যে সমস্ত অসামাজিক অপরাধ মূলক অপকর্ম হচ্ছে এসব থেকে নিজেকে নিজেই আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট খুবই গুরুত্বপূর্ণ।তাছাড়াও মার্শাল আর্ট যুব সমাজকে নেশাগ্রস্ত পরিবেশ হতে বিরত রাখে। বর্তমানে যে হারে মাদক ইয়াবা ও বিভিন্ন মাদকের ছড়াছড়ি তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মার্শাল আর্ট একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সমাজে।
মার্শাল আর্ট শেখার বয়স, ৪ বছরের শিশু থেকে শুরু করে যে কোন বয়সের নারী পুরুষ মার্শাল আর্ট বা কুংফু শিখতে পারেন।
আত্মরক্ষার জন্য মার্শাল কুংফু মতো শারীরিক কৌশল হতে পারে নারীর আত্মসুরক্ষায় এটি শক্ত হাতিয়ার।

রিপোর্ট : এম ইমরান বিন ইসলাম,সহ-সম্পাদক,দৈনিক যুগান্তর বাংলাদেশ।

তাং: ২৯/০৪;২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd