• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাগুরায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সেমিনার ও পুরস্থার বিতরণ অনুষ্ঠান নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ মাগুরা জেলায় মোহাম্মদপুর উপজেলায় ইট ভাটার পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগে তিনটির ভাটায় জরিমান কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কচাকাটায় সোনালী ব্যাংক পিএলসি শাখা বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আসন্ন নাগেশ্বরী পৌরসভায় কে হচ্ছেন পরবর্তী মেয়র? নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

আড়ংয়ের পলিসি নিয়ে গ্রাহকের ক্ষোভ: ব্যাগ বাবদ অতিরিক্ত চার্জ নেয়ার অভিযোগ

Reporter Name / ৮২৯ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং-এর বিরুদ্ধে গ্রাহকদের ক্ষোভ দেখা দিয়েছে ব্যাগ বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার কারণে। সম্প্রতি রাজধানীর আড়ং শাখায় কেনাকাটা করতে গিয়ে এক গ্রাহক বিস্ময়ের সঙ্গে জানান, তাকে একটি কাগজের ব্যাগ নিতে হলে অতিরিক্ত ১৫ টাকা গুনতে হবে।

গ্রাহকের ভাষ্য অনুযায়ী, দোকান থেকে পোশাক কিনলেও ব্যাগ ফ্রি প্রদান করা হচ্ছে না। বরং আলাদা করে টাকা দিয়ে ব্যাগ নিতে হচ্ছে। এ প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন—
“ব্যাগ তো শপিংয়ের অংশ হিসেবেই পাওয়া উচিত। কিন্তু আড়ং বলছে ব্যাগ কিনতে হলে ১৫ টাকা দিতে হবে। অথচ ওই কাগজের ব্যাগ তৈরিতে সর্বোচ্চ ৩-৫ টাকার খরচ হয়। তাহলে কেন সাধারণ গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হবে?”
তিনি আরও অভিযোগ করেন, “টাকা দিয়ে ব্যাগ কিনছি, আবার সেই ব্যাগেই আড়ংয়ের ব্র্যান্ডিং, নাম ও লোগো লেখা থাকবে। তাহলে গ্রাহক তার টাকায় শুধু ব্যাগই কিনছে না, বরং তাদের বিজ্ঞাপনও করছে রাস্তায় রাস্তায়। এটা এক ধরনের ‘ডিজিটাল রোবারি’।”

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, আড়ংয়ের এ ধরনের সিদ্ধান্ত গ্রাহক সেবার সঙ্গে সাংঘর্ষিক এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের শামিল।

বিশেষজ্ঞদের মতে, যদি ব্যাগ বাবদ অতিরিক্ত টাকা নিতেই হয়, তবে অন্তত গ্রাহকের কাছে পরিষ্কারভাবে জানাতে হবে কেন এই খরচ নির্ধারণ করা হলো। একইসঙ্গে ব্যাগের খরচ যেন যুক্তিসঙ্গত হয়, সে দিকেও নজর দিতে হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, “গ্রাহকের কাছ থেকে পণ্য ক্রয়ের বাইরে অন্য খাতে অতিরিক্ত অর্থ আদায় করা হলে সেটি ভোক্তা অধিকার লঙ্ঘনের মধ্যে পড়ে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, অনেক গ্রাহক দাবি করছেন, আড়ং তাদের নীতিমালা পরিবর্তনের কারণ স্পষ্ট করে জানানো উচিত এবং অতিরিক্ত চার্জ আদায় বন্ধ করতে হবে। অন্যথায় বিষয়টি নিয়ে আন্দোলন ও প্রতিবাদ আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd