• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের বার্তা নাগেশ্বরীতে ক্যাসিনো/জুয়ারি ১৯জন গ্রেফতার ৯জনের কারাদণ্ড রাজশাহীতে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে চালক-মালিকদের সচেতনতামূলক কর্মশালা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে জনগনের সেবক হতে চান মেম্বার প্রার্থী সুমন বই পড়ুন—সব মনে রাখার জন্য নয়, নিজেকে বদলে দেওয়ার জন্য- মোঃ শাহজাহান বাশার দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতা জুবায়ের আটক নিউইয়র্কে ‘One World: One Humanity’ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত বাইকের সেই মেয়েটি বেঁচে আছেন

আখাউড়ায় ৩৬ কেজি গাঁজা উদ্ধার: প্রাইভেটকারসহ দুই মাদক কারবারী গ্রেফতার

Reporter Name / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মো. শাহজাহান বাশার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। সোমবার (২ ডিসেম্বর ২০২৫) সকাল ৭টা ৩০ মিনিটে আখাউড়া থানা পুলিশের একটি বিশেষ টিম থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালে পৌরসভাস্থ কোড্ডা বাইপাস এলাকা থেকে একটি প্রাইভেটকার আটক করে। পরে আটককৃত গাড়িটি তল্লাশী করে ৩৬ (ছত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের অভিযোগে গাড়িতে থাকা দুইজন মাদক কারবারীকেও গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহল ও তল্লাশী কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়। আটক প্রাইভেটকার থেকে উদ্ধার করা গাঁজা ও অন্যান্য মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে।

কামরুল (৪০) ,পিতা: দানু মিয়া,সাং: তারাগন,থানা: আখাউড়া,জেলা: ব্রাহ্মণবাড়িয়া ,রাব্বি ওরফে গোলাম রাব্বি (২৫) ,পিতা: আব্দুল গফুর,স্থায়ী ঠিকানা: বানিহালা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ ,বর্তমান ঠিকানা: টিএনটি, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা থাকার কথা জানা গেছে। তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

পুলিশের এই সফল অভিযান এলাকায় প্রশংসা কুড়িয়েছে। মাদক নির্মূলে আখাউড়া থানার এই ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd