• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: জশনে জুলুসকে ‘রাজনৈতিক রং’দেওয়ার প্রতিবাদ ,জুলকারনাইন সায়েরের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দেশে ফিরছেন মির্জা আব্বাস সংসদ ভবনের সামনে ছিনতাইকালে শিক্ষিকা নিহ/তের ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ২ আগামী ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন প্রস্তুত হচ্ছে, জেলে-বনজীবী ও পর্যটন ব্যবসায়ীরা তানোরে জমিতে পানি নিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার দণ্ডপ্রাপ্ত ও চাকরিচ্যুত কর্মচারী কীভাবে তিতাস গ্যাসের সিবিএতে সহ-সভাপতি? নাগেশ্বরীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের বার্তা নাগেশ্বরীতে ক্যাসিনো/জুয়ারি ১৯জন গ্রেফতার ৯জনের কারাদণ্ড রাজশাহীতে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে চালক-মালিকদের সচেতনতামূলক কর্মশালা

সিলেটের কানাইঘাটে ভারতীয় বিড়িসহ আটক ২ জন

Reporter Name / ১৯৫ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুল মোতালিব খান

সিলেটের কানাইঘাট ট্রাফিক পুলিশের চেকপোস্টে ভারতীয় নাসির বিড়িসহ আটককৃত ২ জনকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

জানা যায়,কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম বৃহস্পতিবার বিকেলে গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারেন ভারতীয় নাসির বিড়িবাহী একটি মিনি কাভার্ডভ্যান কানাইঘাট পৌর শহর দিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে।সংবাদ পেয়ে তাৎক্ষণিক কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম চেকপোস্ট অবস্থানরত ট্রাফিক পুলিশকে গাড়টি আটকের নির্দেশনা দেন।

নির্দেশনা পেয়ে কানাইঘাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট সম্বিত সুন্দর দাস একদল ট্রাফিক পুলিশ নিয়ে নন্দিরাই বাইপাস মোড়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে চেকপোস্ট পরিচালনা কালে মিনি কাভার্ডভ্যান তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ৪৭ কার্টুন ভারতীয় নাসির বিড়ি সহ ২ জনকে আটক করতে সক্ষম হন।

পরে কানাইঘাট থানা পুলিশের সহায়তায় আটককৃত ২জন সহ আনুমানিক মূল্য সাড়ে ৯ লক্ষ টাকা ৪৭ কার্টুন ভারতীয় নাসির বিড়ি এবং অনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকার আটককৃত ঢাকা মেট্রো- ১৯-২৮৭৮ রেজি নং এর একটি কভার্ডভ্যান জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়।

জব্দ তালিকা পূর্বক কানাইঘাট থানার এসআই মোঃ মিজানুর রহমান ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।কানাইঘাট থানার মামলা নং-৪,তাং ৫/১২/২৫ ইং।আসামীরা হলেন-আটকৃত জৈন্তাপুর উপজেলার মানিকপাড়া গ্রামের আবুল হোসেন পুত্র নাইম আহমদ (২৫),বশির উদ্দিনের পুত্র মাহতাব উদ্দিন(২৬),পলাতক আসামি কানাইঘাট উপজেলার বড়বন্দ ৩য় খন্ড গ্রামের মৃত আব্দুল মুছব্বিরের পুত্র মোঃ জহির উদ্দিন (৫০)।ধৃত আসামীদের শুক্রবার সকালে আদালে প্রেরণ করে পুলিশ।

কানাইঘাট ও জৈন্তাপুর সার্কেলের এএসপি সালমান নুর আলম যোগদানের পর থেকে চোরাচালান,মাদকসহ অপরাধ কর্মকান্ড রোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে সার্বিক আইনশৃঙ্খলার উন্নতির লক্ষে থানা পুলিশকে দিক নির্দেশা দিয়ে যাচ্ছেন।

এরই ধারা বাহিকতায় থানা পুলিশ গত ১৬ নভেম্বর রবিবার সকালে ৯৯ বস্তা ভারতীয় পিঁয়াজের চালান,২১ নভেম্বর শুক্রবার ভারতীয় ২৯ বস্তা পিঁয়াজের চালান ও ২২ নভেম্বর শনিবার ট্রাফিক পুলিশ ভারতীয় ৪০৭৪ পিসের ঔষধীয় ক্রীমের চালান,৪ ডিসেম্বর ট্রাফিক পুলিশ ভারতীয় ৪৮ কার্টুন নাসির বিড়ি আটক করে।

এসব ভারতীয় মালামাল আটকের ঘটনায় কানাইঘাট থানা পুলিশ পৃথক পৃথক মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd