• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল, ফেসবুকে ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের (গঠনতন্ত্র) প্রকাশ ধর্মীয় ভিত্তিতে হিন্দু মুসলিম আলাদা করা যাবে না – আলি আসগার লবি ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে হোসেন স্টোর থেকে ৫০ হাজার টাকার কাপড় চুরির অভিযোগ, সন্ধান পেতে সহযোগিতা কামনা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ডুমুরিয়ায় রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নি/হ/ত, ঘাতক বাস পলাতক কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সড়কে নামলে মনে হয় পুকুরের মধ্যে নেমেছে

Reporter Name / ৩৮১ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর বাজার থেকে পূরাপাড়া বাজার পর্যন্ত পাকা সড়কের অবস্থা শোষণীয় রূপ নিয়েছে। সড়কের পিচ ঢালাই উঠে বড় বড় গর্ত আর খাল খন্দার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো কাঁদা-পানি জমে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ।
জানা গেছে, পূরাপাড়াসহ দক্ষিণের কয়েকটি ইউনিয়নের মানুষ সড়কটি ব্যবহার করে থাকেন। জেলা ও উপজেলা শহরে যাতায়াত করেন। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, সব মিলিয়ে বেহাল এই সড়কটি নিয়ে সীমাহীন দুর্ভোগ ও ভোগান্তির পোহাচ্ছেন সর্বস্তরের মানুষ। এলাকাবাসীর দাবি দ্রুত রাস্তাটি সংস্কার করার দাবি জানান । সরজমিনে গিয়ে দেখা যায়, নগরকান্দা বাজার থেকে বনগ্রাম বাজার হয়ে পূর্বপাড়া পর্যন্ত ৭ কিলোমিটার সড়কের মধ্যে ৫ কিলোমিটার সড়কের অবস্থা একেবারেই খারাপ। বিশেষ করে নগরকান্দা বাজার থেকে দেলবাড়িয়া বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়ক বেশি নাজুক অবস্থা। এখানকার সড়কের ইট,বালু,সুরকি, পাথর ও বিটামিন উঠে গিয়ে ছোট বড় গর্ত ও নালা সৃষ্টি হয়েছে। এর মধ্যে ৬ ইঞ্চি থেকে এক ফিট পর্যন্ত গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বৃষ্টি হলেই সড়কের গর্তগুলো পানি জমে থাকে, তখন পায়ে হেঁটে ও চলাচল করা যায় না, জুতা হাতে নিয়ে চলাচল করতে হয়, আবার বৃষ্টি না থাকলে ধুলাবালিতে একাকার হয়ে যায় সড়কটির।
এতে সড়কের দুই পাশের বাসিন্দারা বায়ু দূষণের শিকার হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা দৈনিক আমাদের যুগান্তর পত্রিকাকে বলেন, নগরকান্দা বাজার থেকে পূরাপড়া বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ ঢালাই উঠে গর্ত সৃষ্টি হওয়ায় ঠিকমতো যানবহন চলতে পারছে না, বিকল্প কোন সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই এই সড়কটি দিয়ে ই আমরা চলাচল করছি। একজন ইজি বাইক চালক সাংবাদিকদেরকে বলেন, সড়কের অবস্থা ভয়াবহ, সড়কে গাড়ি নিয়ে নামলে মনে হয় পুকুরে মধ্যে নেমে পড়লাম।, এই সড়ক দিয়ে এখন গাড়ি চলাচল করার মতো কোনো উপায় নেই। মাঝে মধ্যেই অটো রিক্সা উল্টে যায়। আবার অনেক সময় গর্তে পড়ে গাড়ি ভেঙ্গে চুরে যায়। নগরকান্দা সরকারি কলেজের শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, নগরকান্দা উপজেলা সদর থেকে পুরাপাড়া বাজার পর্যন্ত সড়কের দুই পাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সম্প্রতি স্থায়ীয় স্কুলের দুই শিক্ষার্থী সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা থেকে পাথর সিটকে তাদের মাথায় লাগে, পরে ওই শিশু খাতিদের হাসপাতালে নিতে হয়। প্রতিদিন সড়কটি দিয়ে শত শত শিক্ষার্থী ঝুঁকি নিয়ে চলাচল করছে। নগরকান্দা উপজেলা প্রকৌশলী জানান, ইট ফেলে ভরাট করে দেওয়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি সড়কটি সংস্কারের জন্য এলজিইডি সাথে আমাদের কথা হয়েছে। আশা করি সড়ক সংস্কারের বিষয়টি দ্রুত সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd