• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জেরে যুবকের বাড়িতে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মিথ্যা সংবাদ আর ভিত্তিহীন অপপ্রচারের নির্মম শিকারে পরিনত হয়েছে গৌরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান ভাণ্ডারিয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শন নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সমাজসেবা কার্যালয়ের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত ঢাকার আশুলিয়ায় মাদক শিশু অপহরণ ও পাচারকারীদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে হলুদ সাংবাদিকতার আড়ালে ভুয়া সংগঠন: লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ফরিদ চিসতির বিরুদ্ধে কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই শপথ পড়াবেন নতুন মন্ত্রিসভার সদস্যদের

Reporter Name / ৫৬৬ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি—এ কথা স্পষ্ট করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই মন্ত্রীদের শপথ পড়ানোর এখতিয়ার রাখেন।

বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন মো. সাহাবুদ্দিন। নতুন মন্ত্রিসভার শপথ আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ সম্পন্ন করেছে বলেও জানান সচিব।

তিনি বলেন, “সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে—রাষ্ট্রপতিই শপথ পড়াবেন।” তবে শপথের নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি। নির্দেশনা পেলেই নির্ধারিত সময় অনুযায়ী প্রস্তুতি নেওয়া হবে বলে জানান তিনি।

শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd